Saturday, June 27, 2026

শেষ আটের লক্ষ্যে বুধবার রাতে লড়বে বার্সেলোনা-লিভারপুল

Date:

Share post:

লিসবনের এস্তাদিও লা লুজ স্টেডিয়াম। যেখানে মাস খানেক আগে ৯ গোলের থ্রিলার দেখেছিলেন দর্শকরা। সেই দুই টিমই এ বার মুখোমুখি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে।রাউন্ড রবিন পর্যায়ের শেষ ম্যাচে বার্সেলোনা ৫–৪ হারিয়ে ছিল বেনফিকাকে। হ্যাটট্রিক করেছিলেন বেনফিকার গ্রিক ফরোয়ার্ড ভাঞ্জেলিস পাভলিদিস। অন্যদিকে, বার্সেলোনার হয়ে দুটি করে গোল করেছিলেন রবার্ট লেবানডস্কি ও রাফিনিয়া। বুধবার রাতে কি ফের সেই রকমই থ্রিলার দেখা যাবে? হাজার হাজার বার্সা সমর্থক সীমানা পেরিয়ে পর্তুগাল পাড়ি দিচ্ছেন। হান্সি ফ্লিকের টিম সাম্প্রতিক ফর্ম ধরে রাখবে, আশা সে রকমই। বেনফিকা এই ম্যাচে পাচ্ছে না দুই গুরুত্বপূর্ণ ফুটবলার দি মারিয়া ও ফ্লোরেন্তিনো লুইসকে।

এরই পাশাপাশি, এ দিনই শেষ ষোলোর ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলবে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে। গতবার বায়ার্ন বুন্দেশলিগা হাতছাড়া করেছিল লেভারকুসেনকে হারিয়ে। এ বার চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের ছিটকে দিতে পারলে সেই বদলা নেওয়া যাবে বলে মনে করেন অনেক বায়ার্ন সমর্থক। দুরন্ত ফর্মে আছে লিভারপুল। তাদের সামনে লুইস এনরিকের প্যারিস সাঁ জামাঁ। পিএসজি প্লে–অফে দু’লেগ মিলে ব্রেস্তকে ১০ গোল দিলেও আর্নে স্লটের লিভারপুল এই মুহূর্তে সেরা ছন্দে। ডাচ ক্লাব ফেনুর্ড যারা রাউন্ড রবিন লিগে লিভারপুলকে হারিয়ে ছিল, তারা বুধবার খেলবে ইন্তার মিলানের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মত, যা মোটেই সহজ হবে না ইতালিয়ান ক্লাবটির কাছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...