Saturday, April 4, 2026

মালদহে উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের মারধর: কলকাতায় তলব দুই স্কুলের পরীক্ষার্থীদের

Date:

Share post:

পরীক্ষাকেন্দ্রের ঢোকার সময় তল্লাশিতে শিক্ষকদের মারধর। রেয়াত করা হয়নি শিক্ষিকাদেরও। অভিযুক্ত পরীক্ষার্থীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু সংসদের। সংসদ সভাপতি দাবি করেন, এমন শাস্তি দেওয়া হবে যাতে অন্যত্র কোথাও কোনও পরীক্ষার্থী এই ধরনের কাজ করার সাহস না পায়। দুই স্কুলের ১৮-১৯ পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। আপাতত তাদের পরীক্ষা বাতিল (exam cancellation) নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা শেষ হলে তাদের কলকাতায় সংসদের (Higher Secondary Council) দফতরে ডেকে পাঠানো হয়েছে। সেখানেই তাদের শাস্তি ঘোষণা হবে।

মালদহের (Maldah) বৈষ্ণবনগরে পরীক্ষা দিতে আসা উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থীরা তল্লাশির ‘প্রতিবাদ’ করে শিক্ষকদের নিগ্রহ করা থেকে মারধর করে বুধবার ইংরাজি পরীক্ষার আগে। এরপরই এই ঘটনায় তদন্ত শুরু করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (HS Council)। চামাগ্রাম হাইস্কুলের ৭ পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়। সেই সঙ্গে কামদিতলা হাই মাদ্রাসার ১১ থেকে ১২ পরীক্ষার্থীকে এই ঘটনায় অভিযুক্ত হিসাবে চিহ্নিত করার কাজ চলছে। একটি কমিটি গঠন করে তাঁদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।  আপাতত তারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

তবে শুধু পরীক্ষার্থী নয়, সংসদ পদক্ষেপ নেবে দুই স্কুলের বিরুদ্ধেও। যে স্কুলে এই ঘটনা, সেই চামাগ্রাম হাই স্কুল ও পরীক্ষার্থীদের আরেক হাই মাদ্রাসাকেও শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে সংসদ। প্রাথমিকভাবে অনুমান, দুই স্কুলের ১৮-১৯ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের পথেই যাবে সংসদ।

উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা শেষ ২২ মার্চ। তারপরই এই পরীক্ষার্থীরা কলকাতায় সংসদের দফতরে দেখা করবে। সেখানেই তাদের শাস্তি শোনাবে সংসদ। পরীক্ষার্থীদের কোনও রকম বেনিয়মে জিরো টলারেন্স উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (HS Council), একথা বুধবারেই জানিয়েছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইটাহারের পরীক্ষাকেন্দ্রগুলি পর্যবেক্ষণে যান তিনি। সেখানে তিনি জানান, অভিযুক্ত ছাত্রদের উপর কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। তাদের আলাদা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...