Sunday, May 17, 2026

ধর্মীয় ‘শেষকৃত্যে’ ফিরলেন সুমন! দেহ দান নয়, কবরেই সায়

Date:

Share post:

নিজেই ঘোষণা করেছিলেন মরণোত্তর দেহদানের কথা। সেটা ছিল ২০২১ সাল। মাত্র দুবছরেই সিদ্ধান্ত থেকে সরে এলেন কবীর সুমন (Kabir Suman)। এবার ঘটা করে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন তিনি নিজের দেহ দান করতে নয়, ইসলামী রীতিতে কবরস্থ (bury) হতে চাইলেন।

সোশ্যাল মিডিয়ায় নিজেই সুমন জানালেন তিনি দেহ দানের অঙ্গীকার করেছিলেন। সেটা সোশ্যাল মিডিয়াতে (social media) ঘোষণাও করেছিলেন। কিন্তু তিনি দেহ দানের সিদ্ধান্ত থেকে সরে এলেন। সেই সময় দেহ দানের ঘোষণার সময় ধর্মীয় শেষকৃত্যের বিরোধিতা করেই সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছিলেন।

এবার তিনি ‘অনেক ভেবে’ সিদ্ধান্ত বদলের ঘোষণা করলেন আবার সেই সোশ্যাল মিডিয়ায়। তাঁর দাবি, ‘তাঁর দেহ’ তিনি দান করবেন না। কলকাতার (Kolkata) মাটিতে, সম্ভব হলে গোবরায় তাঁর দেহ কবরস্থ (bury) করার আবেদন জানান তিনি। ‘স্বজনদের’ সেই ইচ্ছার কথা জানিয়ে যাওয়ার কথাও জানান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (social media) প্রাসঙ্গিক থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গায়ক কবীর সুমন। তাঁর সমসাময়িক শিল্পীরা অনেকেই অনেক অসুস্থতা কাটিয়ে সঙ্গীতের অলিন্দে দাপিয়ে বেড়াচ্ছেন। সেখানে গানের জগত থেকে দূরে প্রাসঙ্গিকতা হারানো সুমন সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করছেন, যা তাঁকে মুছেও ফেলতে হচ্ছে। এবার পুরোনো দেহ দানের সিদ্ধান্ত বদলের কথাও জানান তিনি।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...