Sunday, April 26, 2026

হাওড়া স্টেশন থেকে শিশুকন্যাকে অপহরণ! তদন্তে জিআরপি 

Date:

Share post:

জনবহুল স্টেশন থেকে শিশুকন্যা অপহরণ চাঞ্চল্যকর এই ঘটনা হাওড়া প্ল্যাটফর্মে (Howrah Station)। নিত্যদিন রেল বিভ্রাট আর দুর্ঘটনার খবরের মাঝে এবার শিরোনামে শিশু অপহরণের অভিযোগ। কোথায় নিরাপত্তা? কোথায় যাত্রী সুরক্ষা, প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। শোনা যাচ্ছে গত ৫ মার্চ ব্যস্ত হাওড়া স্টেশনে ভিড়ের মাঝখান থেকেই এক শিশু কন্যাকে অপহরণের ঘটনা ঘটেছে (Child girl kidnapped)। বিশেষ দল গঠন করে তদন্তে নেমেছে হাওড়া জিআরপি (GRP, Howrah)। সন্দেহের আঙুল ‘যাযাবর গোষ্ঠী’র দিকে।

ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়ায় দিনে – রাতে প্রচুর অবৈধ ব্যক্তি প্রবেশ করেন। মুখে নিরাপত্তার কথা বললেও বাস্তবে দেখা যায়, হাওড়া স্টেশনের সাবওয়ে থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত একাধিক চেকিং এর ব্যবস্থা থাকলেও সেগুলোর কোনও কার্যকরী প্রতিফলন নেই। এবার সেই ঘটনার মাশুল দিতে হলো এক শিশুকন্যাকে! জিআরপি (GRP) সূত্রে জানা গেছে যে গত বুধবার (৫ মার্চ) এই ঘটনা ঘটলেও, অপহৃত শিশুটির নিরাপত্তার কথা মাথায় রেখেই এই বিষয়টিকে প্রথমে প্রকাশ্যে আনা হয়নি। রেল পুলিশ সুপার জানিয়েছেন পুরোদমে তদন্ত শুরু হয়েছে। যেখানে প্রত্যেকদিন এত মানুষের সমাগম সেখানে শিশুর এভাবে অপহরণ হওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন যাত্রীরাও। নাম প্রকাশে অনিচ্ছুক হাওড়া স্টেশনের এক রেল কর্মচারী জানান প্রত্যেকদিন বিনা টিকিটে যাতায়াত করা প্রচুর মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে রয়েছে ‘যাযাবর গোষ্ঠী’ও। তারা এর আগেও অনেক বহুমূল্য জিনিস চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। এবার শিশু অপহরণ কাণ্ডে এই যাযাবর গোষ্ঠীর হাত আছে কিনা সে দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে শিশুর নাম এবং তাঁর পরিবারের পরিচয় গোপন রাখা হয়েছে।

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...