Thursday, May 14, 2026

উচ্চ মাধ্যমিকের ভুয়ো প্রশ্নফাঁসের দাবি: পুলিশের দ্বারস্থ সংসদ

Date:

Share post:

উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্ন ফাঁসের (question leak) ভুয়া ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে এক ফেসবুক অ্যাকাউন্ট (Facebook account) হোল্ডারের বিরুদ্ধে সাইবার শাখায় অভিযোগ দায়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। অভিযোগ প্রশ্ন ফাঁসের টোপ দিয়ে পয়সা রোজগারের জালিয়াতি চালাচ্ছিল ওই অ্যাকাউন্ট হোল্ডার। সেই সঙ্গে প্রশ্নফাঁসের সব অভিযোগই মিথ্যা বলে স্পষ্ট দাবি করা হয়েছে সংসদ (West Bengal Council for Higher Secondary Education)।

সংসদের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, অনুভব মাইতি নামে এক ফেসবুক অ্যাকাউন্ট (Facebook account) হোল্ডার উচ্চ মাধ্যমিকের বাংলা ও ইংরেজি পরীক্ষার দিন নিজের ফেসবুক প্রোফাইল থেকে দাবি করেছিলেন এই দুই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস (Question leak) হয়েছে। সেইসঙ্গে দুই পরীক্ষার প্রশ্নের স্ক্রিনশট দেওয়া হয়। সংসদের দাবি, আদতে সেই স্ক্রিনশট উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) আসল পরীক্ষার প্রশ্নপত্রেরই নয়।

এরপর পদার্থবিদ্যা পরীক্ষার আগে দাবি করা হয়, উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) পদার্থবিদ্যার প্রশ্নপত্র ফাঁস (question leak) হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকার বিনিময়ে এই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, বলে দাবি করা হয় অনুভব মাইতির অ্যাকাউন্ট থেকে। সংসদের দাবি পদার্থবিদ্যার কোন প্রশ্নপত্রই ফাঁস হয়নি। বরং ৭ মার্চ পদার্থবিদ্যার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রশ্নপত্র ফাঁসের (question leak) ভুয়ো দাবি ও টাকার বিনিময়ে প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগ দায়ের হয়েছে অনুভব মাইতি নামের অ্যাকাউন্টের বিরুদ্ধে। বিধান নগর সাইবার ক্রাইম শাখায় এই অভিযোগ দায়ের করেন সংসদের সম্পাদক প্রিয়দর্শনী মল্লিক।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...