Tuesday, May 5, 2026

হেমতাবাদে খড়ের গাদায় স্কুটার-সহ যুবকের জ্বলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য 

Date:

Share post:

স্কুটার-সহ(SCOPTER) যুবকের জ্বলন্ত দেহ উদ্ধার হেমতাবাদে। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ(HEMTABAD) থানার দক্ষিণ ধোয়ারই এলাকায় দেহ ঘিরে চাঞ্চল্য। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত এলাকার মানুষ।

প্রাতঃভ্রমণে বেরিয়ে অগ্নিদদ্ধ দেহটি দেখতে পেয়েছিলেন গ্রামের বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে এসে পৌঁছন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা, রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়-সহ পদস্থ কর্তারা। দেহটি পুরোপুরি পুড়ে গিয়েছে বলে শনাক্ত করতে খানিকটা সময় লেগে যায়।

পরে দেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, মৃতের নাম বিট্টু ক্ষেত্রি। বাড়ি হেমতাবাদ থানার বাঙালবাড়ি এলাকায়। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে। মৃত বিট্টু তৃণমূল কংগ্রেস নেতার ভাই। তার বৌদি বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য। বিট্টুর পিসি সবিতা ক্ষেত্রি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হেমতাবাদে তৃণমূল প্রার্থী ছিলেন।

মৃতের দাদা বাবন ক্ষেত্রি বলেন, শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন বিট্টু। সাধারণ ভাবেই বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন রাত ৮টা থেকে সাড়ে ৮টা নাগাদ। তারপর আর খোঁজ মেলেনি। রাতে থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল। এরপর সকালে প্রকাশ্যে আসে এই ঘটনা।

জানা গেছে, বিট্টু গাড়ি কেনা বেচা করতেন। এরইসঙ্গে সুদের কারবার ছিল তাঁর। গত দু’দিন আগে টাকা পয়সা নিয়ে ফোনে ঝামেলা হচ্ছিল তাঁর৷ পাশাপাশি গত দেড় বছর আগে রায়গঞ্জের দেবীনগরে দোকানের জায়গা নিয়ে অশান্তি হয়েছিল। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলেছে। কী কারণে এই ঘটনা, তা স্পষ্ট নয়। তবে বিট্টুকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে দগ্ধ দেহ, স্কুটি ও আনুসাঙ্গিক নমুনা উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার।

 

Related articles

মঙ্গলের সকালেও অমীমাংসিত রাজারহাট-নিউটাউন কেন্দ্রের ফলাফল, চলছে গণনা

বাংলায় প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি, ডবল সেঞ্চুরি পার করে একক সংখ্যাগরিষ্ঠতায় বঙ্গজয়ী গেরুয়া প্রার্থীদের কাছে যখন...

‘সিজারস ব্যারিকেড’ উঠল মমতার বাড়ির গলির সামনে থেকে!

‘সিজারস ব্যারিকেড’ উঠল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির গলির সামনে থেকে। বিধানসভা নির্বাচনেক ফল প্রকাশের ২৪...

“যৌন হেনস্থার শিকার নিজেও”! ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্য়ে আনলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat )। কয়েক বছর আগেই কুস্তি...

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...