Saturday, March 14, 2026

‘ছাবা’ দেখে মোঘল গুপ্তধনের খোঁজে মাটি খোঁড়া শুরু গ্রামবাসীদের

Date:

Share post:

গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইতিহাস-নির্ভর ছবি ‘ছাবা’। মরাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই ছবির চিত্রনাট্য। সেই সিনেমারই একটি বিশেষ দৃশ্য দেখে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রদেশের বুরহানপুরে গ্রামে। কোদাল, শাবল, গাঁইতি নিয়ে ঐতিহাসিক আসিরগড় দুর্গের কাছে মাটি খোঁড়া শুরু করেন গ্রামবাসীরা। কিন্তু কেন? সিনেমা দেখার পর বুরহানপুরে গুজব ছড়ায়, আসিরগড় দুর্গের নীচে পোঁতা রয়েছে মোঘল আমলের গুপ্তধন। প্রশাসনের তরফেও গ্রামবাসীদের গুজবে কান না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

আসলে  স্বর্ণমুদ্রা পাওয়ার আশায় কাতারে কাতারে গ্রামবাসী দুর্গের সামনে ভিড় করেন। টর্চ এবং ‘মেটাল ডিটেক্টর’ নিয়ে বিভিন্ন জায়গায় খননকাজ শুরু হয়। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে এবং ভোর ৩টা পর্যন্ত খোঁড়খুঁড়়ির কাজ চলে। এর পরে বিষয়টি জানাজানি হতেই পদক্ষেপ করে প্রশাসন।সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...