Friday, May 15, 2026

জনসংযোগে জোর! সন্দেশখালির নেতৃত্বের সঙ্গে বৈঠকে মন্ত্রী সুজিত-জ্যোতিপ্রিয়

Date:

Share post:

২৬-এর বিধানসভা ভোটের আগে সন্দেশখালির নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং জ্যোতিপ্রিয় মল্লিক। দলের শীর্ষ নেতৃত্বর নির্দেশে রবিবার দুপুরে লেকটাউনে সন্দেশখালির নেতৃত্বদের সঙ্গে নিয়ে হল বৈঠক।

বিগত কয়েকদিন ধরে জেলার নেতাদের মধ্যে দুরত্ব বাড়ার খবর আসছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে। একে অপরের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। এই অবস্থায় আজ দলের শীর্ষ নেতৃত্বর নির্দেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এলাকায় নেতাদের দ্বন্দ্ব মেটাতে হবে। একে অপরের বিরুদ্ধে লড়াই করা যাবে না। যার যা অভিযোগ আছে তা জানাতে হবে দলের রাজ্য নেতৃত্বকে। এলাকায় জনসংযোগে বাড়াতে হবে।

প্রসঙ্গত, সন্দেশখালির দায়িত্ব আগেই সুজিত বসু, পার্থ ভৌমিককে দেওয়া হয়েছিল। এবার দায়িত্ব দেওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিককেও। দীর্ঘদিন উত্তর ২৪ পরগণা জেলা সংগঠন সামলেছেন জ্যোতিপ্রিয়। হাতের তালুর মতো চেনেন এই জেলাকে। এছাড়া সন্দেশখালির ব্লক সম্পর্কেও তাঁর যথেষ্ট ধারণা রয়েছে। সেই কারণেই তাকে বৈঠকে রাখা হয়।

আরও পড়ুন- মুখ পুড়ল বঙ্গ বিজেপির, যাদবপুরে মিছিল করতে আনতে হল নন্দীগ্রামের লোক!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...