Monday, April 27, 2026

অবৈধ কাজের ‘শাস্তি’! পানিহাটির পুরপ্রধান মলয়কে পদত্যাগের কড়া নির্দেশ ফিরহাদের

Date:

Share post:

বেশ কিছুদিন ধরে বিভিন্ন অভিযোগ উঠছিল পানিহাটির পুরপ্রধান মলয় রায়ের (Malay Ray) বিরুদ্ধে। মঙ্গলবার বিধানসভা (Assembly) থেকেই ফোন করেন তাঁকে পদত্যাগের কড়া নির্দেশ দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন, তৃণমূলের মুখ‍্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘর থেকে পানিহাটির পুরপ্রধানকে ফোন করে দ্রুত পদত্যাগ করতে বলেন ফিরহাদ।

অভিযোগ, পানিহাটি পুর এলাকার অমরাবতী মাঠ অবৈধ ভাবে বিক্রি করেছেন পানিহাটির পুরপ্রধান মলয় (Malay Ray)। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে অবৈধ ভাবে চাঁদা নেওয়ার অভিযোগও ওঠে। এই বিষয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে অভিযোগ জানানো হয়। বিষয়টি খতিয়ে দেখতে মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব এই বিষয়ে জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত জানেন। রিপোর্ট দেন মুখ্যমন্ত্রীকে। এর পরেই পুরপ্রধানের পদ থেকে মলয়কে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।

আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। কারও বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ প্রমাণ হলে রাজনীতির রং দেখে রেয়াত করা হবে না। রাজধর্ম পালন করে নিজের দলের পুরপ্রধানকেই সরিয়ে দিল শাসকদল।

Related articles

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের...

লিভ-ইন থেকে বিচ্ছেদে ‘ধর্ষণের অভিযোগ’ নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দুই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন (Live-in Relationship) সম্পর্কে থাকলে, সেখান থেকে কারও বেরিয়ে যাওয়াকে 'ফৌজদারি অপরাধ'...

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...

বাইক নিষেধাজ্ঞায় হাই কোর্টে মুখ পুড়ল কমিশনের! বাধা শুধু গ্রুপ রাইডিং-এ

ভোটের দু’দিন আগে বাইক চলাচলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন...