Friday, May 15, 2026

বিধানসভায় ধুন্ধুমার বিজেপি বিধায়কদের কাগজ ছেঁড়া নিয়ে কড়া পদক্ষেপ অধ্যক্ষের!

Date:

Share post:

ফের বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কদের বিশৃঙ্খলা। মঙ্গলবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিধানসভার(asembly) কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে ফেলেন বিজেপি বিধায়করা। এরপরই করা পদক্ষেপ নেন অধ্যক্ষ। সাফ জানিয়ে দেন, এবার থেকে বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়কদের কোনও কাগজ দেওয়া হবে না।

সোমবার বিজেপি বিধায়কদের বিক্ষোভকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। যে কারণে আজ সকাল থেকেই সেখানে পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো।

বিধানসভায় কী কী বিষয়ে আলোচনা হবে, সেই সংক্রান্ত কাগজ দেওয়া হয় বিধায়কদের। আজ সেগুলি ছিঁড়ে ফেলার জন্য আগামীদিনে বিজেপি বিধায়কদের(bjp mla) বিধানসভা কক্ষে কোনও কাগজ যাতে না দেওয়া হয়, সেই নির্দেশ দেন অধ্যক্ষ। তিনি বলেন, “বিরোধীদল হিসেবে বিধানসভায় বিজেপির যে ভূমিকা পালন করা উচিত, ওরা করছেন না। এটা দুভার্গ্যজনক। গঠনমূলক আলোচনার পরিবর্তে ওরা শুধুই বিশৃঙ্খলা করছে।”

 

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...