Thursday, June 25, 2026

ঘোষণা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ, দলে টিম ইন্ডিয়া থেকে রয়েছেন ক’জন?

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর এবার এই টুর্নামেন্টের সেরা দল বেছে নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আইসিসির সেরা একাদশে ভারতের হয়ে রয়েছেন মোট পাঁচজন। তবে সেই দলে জায়গা হল না টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার।

আইসিসি যে দল ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে, দলে রয়েছেন টিম ইন্ডিয়ার পক্ষ থেকে বিরাট কোহল, শ্রেয়স আইয়র, কে এল রাহুল, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী। তবে নেই রোহিত। যদিও তার কারণ হিসাবে মনে করা হচ্ছে, ভারত অধিনায়ক শুধু ফাইনালেই রান করেছেন। বাকি টুর্নামেন্টে ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি। এই দলের অধিনায়ক মিচেল স্যান্টনার।

ওপেনার হিসাবে রয়েছে নিউজিল্যান্ডের রাচিন রাবীন্দ্র। কোহলি রয়েছেন তিনে। আইসিসি-র দলেও মিডল অর্ডারে রয়েছেন রাহুল এবং শ্রেইয়স আইয়র।

একনজরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশঃ
রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, কেএল রাহুল (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, আজমাতুল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মহম্মদ শামি, ম্যাট হেনরি এবং বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন- আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা লখনৌ শিবিরে, চোটের জন্য ছিটকে গেলেন এই পেসার

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...