Sunday, March 15, 2026

রাজ্যে প্রথম! এসএসকেএম হাসপাতালে চালু হচ্ছে রোবোটিক সার্জারি

Date:

Share post:

রাজ্যে প্রথম। উন্নত প্রযুক্তির অস্ত্রোপচারের লক্ষ্যে এসএসকেএম হাসপাতালে চালু হচ্ছে রোবোটিক সার্জারি। সম্পূর্ণ বিনামূল্যে রোবোটিক সার্জারি হবে সরকারি হাসপতালে। রোবট বসাতে খরচ ৬ কোটি ৪৪ লক্ষ টাকা। রোবট কেনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নির্দেশিকা জারি হয়েছে। এরপরই দেশীয় রোবট ‘এসএসআই মন্ত্রা’ ৩.০ পা রাখছে বাংলার সরকারি স্বাস্থ্যক্ষেত্রে। ইতিমধ্যেই এই রোবট পৃথিবীর সবচেয়ে সুলভ রোবটের তকমা পেয়েছে।

পূর্ব ভারতে প্রথম সরকারি হাসপাতালের মধ্যে বাংলার এসএসকেএম হাসপাতালে আসছে এই রোবট। বুধবার রোবোটিক সার্জারি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে স্বাস্থ্যভবন। কেমন হবে এই রোবট? পাঁচটি হাত, যার মধ্যে একটায় ধরা থাকবে ক্যামেরা। বাকি চার হাতে করবে কিডনি, প্রস্টেট, ওপেন হার্ট, গাইনোকলজি, হেড অ্যান্ড নেক সার্জারি। একমাত্র এই রোবটে রয়েছে হেড ট্র্যাকিং ক্যামেরা। ডাঃ সুধীর শ্রীবাস্তব জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় একটি বিশেষ চশমা পরতে হবে সার্জনকে। রোবটের হেড ট্র্যাকিং ক্যামেরা সেই চশমার মার্কারে গিয়ে পড়বে। অস্ত্রোপচার করতে করতে সার্জন সামান্য ঘাড় ঘোরালেই মুহূর্তে লক হয়ে যাবে রোবটের হাত। কখনওই অস্ত্রোপচারে কোনও ত্রুটি হবে না। এমন রোবট বাংলার সরকারি স্বাস্থ্যাক্ষেত্রে আসার খবরে খুশি চিকিৎসকরা।

আরও পড়ুন- কেন্দ্রেই শ্রম আইন মানবে না রাজ্য! বিধানসভায় জানালেন শ্রমমন্ত্রী মলয় ঘটক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...