Tuesday, March 17, 2026

তাপপ্রবাহের আশঙ্কার মাঝেই মার্চের দ্বিতীয় সপ্তাহে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস

Date:

Share post:

তাপপ্রবাহের আশঙ্কার মাঝেই মার্চের দ্বিতীয় সপ্তাহে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। একসঙ্গে ধেয়ে আসছে দু’টি ঘূর্ণিঝড়। ঝড়বৃষ্টিতে আবারও তছনছের আশঙ্কা একাধিক রাজ্যে।

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, দু’টি ঘূর্ণি ঝড়ের জেরে উত্তর থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত দুর্যোগের ঘনঘটা থাকবে।

একদিকে উত্তর ও পশ্চিম ভারতে চলছে অস্বাভাবিক তাপপ্রবাহ, অন্যদিকে পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, দুটি ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।কিছু রাজ্যে শীতের আমেজ ফিরতে পারে, আবার কিছু এলাকায় প্রবল গরমের দাপট অব্যাহত থাকবে।

জম্মু-কাশ্মীর থেকে বিহার, পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারত এবং কেরল থেকে তামিলনাড়ু পর্যন্ত বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত এই আবহাওয়ার পরিবর্তন চলবে। এই পরিস্থিতির জন্য দায়ী দু’টি ঘূর্ণাবর্ত।

প্রথম ঘূর্ণাবর্তটি ইরাক থেকে ধীরে ধীরে ভারতের উত্তর-পাহাড়ি রাজ্যগুলির দিকে এগোচ্ছে। একইসঙ্গে, দ্বিতীয় একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের ওপরে সৃষ্টি হচ্ছে, যার ফলে আগামী পাঁচদিনের মধ্যে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে।

,

 

spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...