Friday, May 8, 2026

প্রিমিয়ার লিগে টাইব্রেকারে লিভারপুলকে ছিটকে দিল পিএসজি

Date:

Share post:

প্রিমিয়ার লিগে শীর্ষে আছে লিভারপুল। লিগ জয় কার্যত নিশ্চিত তাদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেও শীর্ষে থেকেই শেষ করেছিল লিভারপুল। কিন্তু অতি বড় ফুটবলপ্রেমীও ভাবেননি শেষ ষোলো থেকেই ছিটকে যাবে তারা। সেই অঘটনই ঘটিয়েছে প্যারিস সাঁ জামাঁ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে টাইব্রেকারে ৪-১ ফলে জিতেছে পিএসজি। ডারউইন নুনিয়েজ এবং কার্টিস জোন্সের পেনাল্টি মিসের খেসারত দিতে হল লিভারপুলকে।

প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জিতেছিল লিভারপুল। দ্বিতীয় লেগে ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে শুরু করে তারা। ম্যাচের ৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন মহম্মদ সালাহ। তবে লিভারপুল ডিফেন্সের ভুলের জন্য খেলার গতির বিরুদ্ধে গোল পায় পিএসজি। ১২ মিনিটের মাথায় ডান দিক থেকে ব্র্যাডি বার্কোলার বক্সে বাড়ানো পাস ক্লিয়ার করতে ব্যর্থ হন ইব্রাহিমা কোনাতে। সেই বল ধরে গোল করতে ভুল করেননি ওসমানে দেম্বেলে।

এরপর দুই দল অনেক শট নিলেও গোল হয়নি। গোটা ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেননি লিভারপুলের তারকা উইঙ্গার মো সালাহ। দলের হয়ে গোলের মুখ খুলতে ব্যর্থ হন দিয়োগো জোতা, লুইস দিয়াজ়, ম্যাক অ্যালিস্টাররা। প্রথম লেগে দুর্দান্ত খেলেছিলেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন। আজ পিএসজির হয়ে সেটাই করলেন গিয়ানলুইজি দোন্নারুমা।এরপর দুই দল অনেক শট নিলেও গোল হয়নি। গোটা ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেননি লিভারপুলের তারকা উইঙ্গার মো সালাহ। দলের হয়ে গোলের মুখ খুলতে ব্যর্থ হন দিয়োগো জোতা, লুইস দিয়াজ়, ম্যাক অ্যালিস্টাররা। প্রথম লেগে দুর্দান্ত খেলেছিলেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন। আজ পিএসজির হয়ে সেটাই করলেন গিয়ানলুইজি দোন্নারুমা।

নির্ধারিত ৯০ মিনিটের পর, দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল ১-১ থাকায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে ১২০ মিনিটের পরেও ম্যাচের ফয়সালা হয়নি। তাই টাইব্রেকারে যায় ম্যাচ। ফের একবার জ্বলে ওঠেন দোন্নারুমা।সঠিক অনুমান করে কার্টিস জোন্স এবং ডারউইন নুনিয়েজ়ের শট বাঁচিয়ে দেন এই ইতালিয়ান গোলকিপার। ৪-১ ফলে টাইব্রেকার জিতল পিএসজি। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা। এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে কোনও টাইব্রেকারে হারল লিভারপুল।

 

Related articles

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...