Sunday, March 15, 2026

সেমিনার রুমে খেলা দেখায় ইন্টার্নকে শোকজ, উত্তরবঙ্গ মেডিক্যালের ডিনকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

Date:

Share post:

রবিবার (৯ মার্চ ২০২৫) চ্যাম্পিয়ন ট্রফির (Champions Trophy)ফাইনাল দেখা নিয়ে বিতর্ক শুরু, ঘটনার তিনদিনের মাথায় বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College Hospital)ডিনকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের।রক্ত ঝরল ক্যাম্পাসে! জানা যায় ভারত -নিউজিল্যান্ডের ফাইনাল (India vs New Zealand Final) খেলার দিন দুপুরে কলেজের সেমিনার হলে ম্যাচ দেখেন হাউস স্টাফ, ইন্টার্নরা। এরপরেই সানি মান্না নামের এক ইন্টার্নকে শোকজ করা হয়। প্রতিবাদে বুধবার দেড়শো ছাত্রছাত্রী ডিন অনুপমা নাগকে (Anupama Nag)ঘেরাও করে। প্রথমে হাসপাতালে নিজের কক্ষে এবং পরে সন্ধ্যায় গাড়িতে ঘেরাও হন ডিন। তাঁর পদত্যাগের দাবিতে সরব বেশ কয়েকজন।উত্তেজনা ছড়ায় মেডিক্যাল কলেজ চত্বরে।

ডিন জানান, খেলা দেখা কোনও অ্যাকাডেমিক পার্ট-এর সঙ্গে যুক্ত নয়। এমনিতে খেলা দেখা খারাপ না। কিন্ত কলেজের সেমিনার হলে নানা ধরণের অনুষ্ঠান হয়। সেক্ষেত্রে এভাবে সকলে মিলে সেমিনার রুমে গিয়ে অপরিচ্ছন্ন করে রেখেছে। তাই তিনি জানতে চান কার অনুমতিতে এই কাজ হয়েছে। পড়ুয়ারা বলেছেন, ম্যাচ দেখার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অফিসিয়াল চিঠির কোনও উত্তর মেলেনি। এরপর প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়।ফাইনাল ম্যাচের দিন ফোনে তিনি খেলা দেখার অনুমতি দেন বলেই দাবি আয়োজকদের। এরপর সেমিনার হলে খেলা দেখানোর ব্যবস্থা হয়। কিন্তু তার পরও এক ইন্টার্নকে কেন শোকজ তা জানতে চেয়ে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়াদের একাংশ। বিকেল পাঁচটার পর পড়ুয়াদের বাধা পেরিয়ে নিজের গাড়িতে ওঠেন ডিন অনুপমা নাগ। সেই সময় বনেটে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্র সংসদের সদস্যরা। ইচ্ছাকৃতভাবেই ওই ইন্টার্নকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। ঘটনার জেরে পড়ুয়াদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক ছাত্র জখম হয়েছে বলেও খবর।

 

spot_img

Related articles

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...