Friday, May 8, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি পাকানোর ঘটনায় গ্রেফতার প্রথম বর্ষের পড়ুয়া 

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শিক্ষামন্ত্রীর উপর হামলা এবং শিক্ষাবন্ধু অফিসে অগ্নিসংযোগের ঘটনায় এবার দর্শন বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া সৌম্যদীপ মাহাতোকে (Soumyadeep Mahato) গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় ডেকে পাঠানো হয়। কিন্তু পুলিশ সূত্রে খবর সৌম্যদীপ তদন্তে সহযোগিতা করার পরিবর্তে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন, এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হবে।

মার্চ মাসের পয়লার তারিখে ওয়েবকুপার মিটিংয়ে গিয়ে বাম ছাত্র সংগঠনের হামলার মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর গাড়ি ভাঙচুর করার পাশাপাশি অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। বিক্ষিপ্ত সংঘর্ষে কয়েকজন পড়ুয়া আহত হয়েছে বলে খবর ছড়ায়। সেদিন রাতেই শিক্ষাবন্ধু অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরই তদন্তে নামে যাদবপুর থানার পুলিশ (Jadavpur Police)। বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী সাহিল আলিকে আগেই গ্রেফতার করা হয়। এবার প্রথম বর্ষের পড়ুয়াকে গ্রেফতারের ঘটনায় জোর চর্চা রাজনৈতিক মহলে। পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনায় যুক্ত থাকা বাকিদের খোঁজ চলছে।

 

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...