Friday, April 3, 2026

হিন্দিতে রবীন্দ্রসংগীত গাইতে ৩ কোটি চাইলেন অরিজিৎ! বিস্মিত বাবুল

Date:

Share post:

আপাতদৃষ্টিতে খুব সাদামাটা জীবনযাত্রায় অভ্যস্ত বলিউড শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) নাকি অন্য ভাষায় রবীন্দ্রসংগীত (Rabindra Sangeet) গাইতে তিন কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন! খবর শুনে চোখ কপালে উঠেছে আরেক গায়ক বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। হলিউডের মার্টিন গ্যারিক্স, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন শিল্পীরা যাঁর সান্নিধ্য পেতে বিদেশ থেকে বাংলার মুর্শিদাবাদে এসে হাজির হন, সেই গায়কের মিষ্টি স্বভাব আর অতি সাধারণ জীবনধারণ এতদিন ধরে সোশ্যাল মিডিয়ার চর্চা ছিল। কিন্তু এবার গায়ক যেটা করলেন সেটা সত্যিই অবিশ্বাস্য। বিষয়টি জানতে পেরেই বিস্মিত বাবুল সুপ্রিয়।

মুম্বইয়ের এক খ্যাতনামা সংস্থার তরফে রবীন্দ্রসঙ্গীতের একটি হিন্দি অ্যালবাম রিলিজ করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কবিগুরুর গান গাওয়ার জন্য ডাক পড়েছে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), অরিজিৎ সিং (Arijit Singh), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), মধুমন্তি বাগচীদের (Madhubanti Bagchi)। বলিউড সূত্রে খবর সেই অ্যালবামের জন্যই অরিজিৎ সিংয়ের একটি একক এবং আরেকটি ডুয়েট গান গাওয়ার কথা ছিল। এরপরই গায়কের ম্যানেজার জানিয়েছেন হিন্দি ভাষায় রবীন্দ্রগীতির জন্য অরিজিৎ এক একটি গানের জন্য দেড় কোটি টাকা করে পারিশ্রমিক চান। এই কথা জানতে পেরে অবাক বাবুল (Babul Supriyo)। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘অরিজিৎকে খুব সাদামাটা বলেই জানি। সেদিক থেকে বাঙালি হিসেবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য এক একটি গানে ওঁর দেড় কোটি টাকা পারিশ্রমিক চাওয়া, আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছে।’ বাকি শিল্পীদের নিয়ে অবশ্য কোনও বিতর্ক নেই কারণ তাঁরা তুলনামূলক অনেক কম পারিশ্রমিকেই রাজি হয়েছেন বলে গায়ক কথা তৃণমূল বিধায়ক জানিয়েছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী, প্রযোজনার সংস্থা অরিজিৎকে টাকার অংক কমানোর জন্য অনুরোধ করলেও এখনও পর্যন্ত পদ্মশ্রী গায়ক রাজি হননি বলেই জানা গেছে।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...