Thursday, June 25, 2026

রঞ্জিট্রফিকে আকর্ষণীয় করে তুলতে বিশেষ বার্তা গাভাস্করের

Date:

Share post:

ঘোরয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলে সুযোগ পেতে হলে খেলতেই হবে ঘোরোয়া ক্রিকেটে। আর এবার রঞ্জিট্রফিকে বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য, টুর্নামেন্টের ম্যাচ ফি বাড়ানোর দাবি তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

এই নিয়ে নিজের কলামে সানি লিখেছেন, ‘‘আগামী মরশুম থেকে রঞ্জিট্রফির ম্যাচ ফি আরও বাড়ানো হোক। জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটাররা যে অর্থ পায়, তার সঙ্গে রঞ্জি ট্রফিতে কঠোর পরিশ্রম করা ক্রিকেটারের ম্যাচ ফি-র পার্থক্য অনেকটাই।” প্রাক্তন ভারত অধিনায়ক এই প্রসঙ্গে টেনে এনেছেন, মুম্বই ক্রিকেট সংস্থার উদাহরণ। গাভাস্কর আরও লিখেছেন, ‘‘একমাত্র মুম্বই ক্রিকেট সংস্থা জাতীয় দলের সমান অর্থ ম্যাচ ফি হিসাবে দিয়ে থাকে। যদি দেশের বাকি রাজ্যগুলোর ক্রিকেট সংস্থাও একই পথে এগোয়, তাহলে ঘরোয়া ক্রিকেটে খেলা খেলোয়াড়রাও অনেক অর্থ উপার্জন করতে পারবে।”

প্রসঙ্গত, রঞ্জিট্রফিতে মোটামুটি অভিজ্ঞ ক্রিকেটাররা এখন দিন পিছু ৬০ হাজার টাকা করে পেয়ে থাকে। অর্থাৎ চার দিনের ম্যাচে একদন ক্রিকেটার ২ লক্ষ ৪০ হাজার টাকা আয় করে থাকেন। কোনও ক্রিকেটার যদি সব ম্যাচ খেলে রঞ্জি ফাইনালে ওঠেন, তাহেল তাঁর মোট প্রাপ্য অর্থ হবে প্রায় ২৫ লক্ষ। এছাড়া সাবা দলের বাকি দু’টি ঘরোয়া টুর্নামেন্ট খেলেও বেশ ভাল অর্থ আয় করেন ক্রিকেটাররা। যদিও গাভাসকর চান, ঘরোয়া ক্রিকেটে একটা মরশুম খেলে একজন ক্রিকেটার যেন অন্তত ১ কোটি টাকা আয় করতে পারেন।

সানি লিখেছেন, ‘‘বিসিসিআইয়ের কাছ থেকে প্রত্যেক রাজ্য সংস্থা প্রচুর অর্থ পায়। এর বেশিরভাগই পড়ে থাকে ব্যাঙ্কে। পরিকাঠামো তৈরি বা ক্রিকেটের উন্নতিতে কাজে লাগানো হয় না। ফলে এই অর্থ থেকে ক্রিকেটারদের বাড়তি বেতন দেওয়া যেতেই পারে। আশার কথা, এখন প্রচুর এমন মানুষ প্রশাসনে আসছেন, যাঁরা খেলাটাকে সত্যিই ভালবাসেন।”

আরও পড়ুন- বাগানে কি চুক্তি বাড়ছে মোলিনার, ইস্টবেঙ্গলে কি থাকছেন অস্কার? একনজরে ইস্ট-মোহনের খবর

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...