Friday, May 15, 2026

নিউটাউন থানার মহিলা পুলিশের শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ২

Date:

Share post:

নিউটাউন থানায় মহিলা সাব ইন্সপেক্টরকে ধাক্কাধাক্কি এবং শ্লীলতাহানির অভিযোগের গ্রেফতার ২। অভিযুক্তরা হলেন উজ্বল কুমার ও কানাইয়া কুমার। দুজনই নিউটাউনের বাসিন্দা। অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। তাদের গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। শনিবার ধৃতদের বারাসাত কোর্টে তোলা হলে ১৯ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ২ যুবক মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে সেক্টর ফাইভের দিক থেকে নিউটাউনের দিকে যখন আসছিল সেই সময় বলাকা আবাসনের কাছে ডিভাইডারে ধাক্কা মারে। অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল বলে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে। নিউটাউন থানার পুলিশ গাড়ি-সহ দুজনকে আটক করে নিয়ে আসে। দুই অভিযুক্তকে যখন থানায় নিয়ে আসা হয় তখন কর্মরত ডিউটি অফিসার মহিলা সাব ইন্সপেক্টর তাদের নাম জিজ্ঞাসা করে। তখন ওই মহিলা অফিসারের গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করে এবং পোশাক ধরে টানাটানি করে বলে অভিযোগ। এরপরেই পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে।

আরও পড়ুন- ভূতুড়ে ভোটার ধরতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা, সন্দেহ হলেই বাতিলের নির্দেশ অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...