Saturday, March 14, 2026

এবার সিনেমায় ওয়ার্নার, ছবি পোস্ট করে নিজেই জানালেন সে কথা

Date:

Share post:

রিল থেকে একেবারে রুপোলি পর্দায় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। শুনে অবাক হচ্ছেন ? হ্যাঁ একদম ঠিক শুনছেন। এবার সিনেমাতে পা রাখতে চলেছেন ওয়ার্নার। যেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন অজি ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় একদম হিট ওয়ার্নার। কখনও তিনি পুষ্পার মতো ‘ঝুকেগা নেহি’ স্টাইলে রিল করে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন । কখনও-বা মেয়েদের সঙ্গে ‘শ্রীবল্লি’ গানে খুঁড়িয়ে হাঁটছেন। যেই মুহুর্ত নিমিশে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর এবার তেলেগু সিনেমায় দেখা যাবে ওয়ার্নারকে।

এদিন ছবির পোস্টার শেয়ার করে ওয়ার্নার সোশাল মিডিয়ায় লেখেন, “ভারতীয় সিনেমা, আমি এসে পড়েছি। রবিনহুডের অংশ হতে পেরে খুব উত্তেজিত। সিনেমার শুটিং প্রচণ্ড উপভোগ করেছি।“ জানা যাচ্ছে, তেলুগু সিনেমা ‘রবিনহুড’-এ বিশেষ ভূমিকায় দেখা যাবে ওয়ার্নারকে। তবে তাঁর চরিত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলা। সিনেমায় রয়েছেন নীতীন ও শ্রীলীলার মতো তারকা। ২৮ মার্চ মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।

 

View this post on Instagram

 

A post shared by Mythri Movie Makers (@mythriofficial)

প্রায় আট বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ওয়ার্নার। কমলা বাহিনী আইপিএলও জেতে তাঁর নেতৃত্বে।

আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপের পর ফোনে হু.মকি বরুণকে, বারণ করা হয়েছিল দেশে ফিরতে, জানালেন নিজেই 

spot_img

Related articles

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...