Monday, May 11, 2026

পাকিস্তানি যোগ? অমৃতসরের মন্দিরে ভয়াবহ গ্রেনেড হামলা! ঘটনাস্থলে ফরেনসিক

Date:

Share post:

অমৃতসরের খাণ্ডওয়ালায় একটি মন্দিরে ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছে। ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বাইকে করে দুই যুবক মন্দিরের সামনে এসে বোমা ছুড়ছে। ভারতের তরফে দাবি, এই ঘটনার সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ রয়েছে।

১৪ মার্চ মধ্যরাতে ঠাকুরদ্বারা মন্দিরে গ্রেনেড হামলা হয়েছে। এদিনের এই ঘটনায় কারও মৃত্যু না হলেও স্বাভাবিকাভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। ভিডিও অনুযায়ী দুই বাইক আরোহী মন্দিরের সামনে এসে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গ্রেনেড ছুড়ে চলে যায়। কয়েক সেকেন্ড পরই বিকট শব্দে বিস্ফোরণ হয়। দুই যুবকের কাছে একটি পতাকাও ছিল বলে দেখা গিয়েছে। অমৃতসরের পুলিশ সূত্রে খবর, প্রতিবারেই এমন ধরনের ঘটনায় পাকিস্তানের যোগসূত্র পাওয়া যায়। এবারেও তার অন্যথা হয় নি। তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। সিসি ফুটেজের ভিত্তিতেই দুই যুবকের তল্লাশি শুরু হয়েছে। কোথা থেকে ওই গ্রেনেড এল, দুষ্কৃতীদের কাছে আদতে কটা বোমা রয়েছে সবকিছুই তদন্তসাপেক্ষ। এই ঘটনায় দেশের কেউ জড়িত কিনা, সেই বিষয়ে জানতে তৎপর পুলিশ।

পঞ্জাব প্রশাসন সূত্রে খবর, পাকিস্তান মাঝে মধ্যেই ড্রোন ঢুকিয়ে দেয় ভারতের আকাশে। বিস্ফোরকও উদ্ধার করে পুলিশ। তাই এক্ষেত্রেও যে পাকিস্তানের হাত থাকতে পারে, সেই বিষয়ে সন্দেহ নেই। নানাভাবে পঞ্জাবের শান্তি নষ্টের চেষ্টা করা হয়। কোনও বোমা, কখনও ড্রাগস দিয়ে রাজ্যকে কলুষিত করার চেষ্টা চলছেই।

আরও পড়ুন – কড়া নিরাপত্তা! সোমবার ইফতার অনুষ্ঠানে যোগ দিতে ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...