Friday, May 15, 2026

চলন্ত গাড়িতে হার্ট অ্যাটাক চালকের, নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক চারচাকায় ধাক্কা

Date:

Share post:

নিজের গাড়ি চালিয়ে অফিসে যাওয়ার পথে আচমকাই হার্ট অ্যাটাক (driver’s heart attack) চালকের। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা (Car loses control)। ঘটনাস্থলে মৃত্যু গাড়ির চালকের আসনে থাকা ৫৫ বছরের ধীরাজ পাটিল (Dheeraj Patil) নামের এক ব্যক্তির। শনিবার মহারাষ্ট্রের (Maharashtra )কোলহাপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অন্তত ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে।

পুলিশ জানিয়েছে, ধীরাজ নামের ওই ব্যক্তি মরিস গ্যারেজ উইন্ডসর গাড়ি চালিয়ে শনিবার অফিস যাচ্ছিলেন।একটি ফ্লাইওভারের কাছে আসতেই তিনি হঠাৎ হার্ট অ্যাটাক হয় তাঁর। যার ফলে খুব স্বাভাবিকভাবেই তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সেই চারচাকা সামনে থাকা একটি অটো রিক্সা, একটি মোটরসাইকেল এবং একাধিক ছোট বড় গাড়িকে ধাক্কা মারে। সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার ফুটেজ ধরা পড়েছে। হার্ট অ্যাটাক নাকি গাড়ি দুর্ঘটনা, ধীরাজের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে তদন্তে পুলিশ।দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...