Friday, February 27, 2026

চৈত্রের শুরুতেই ৪০ ডিগ্রিতে পৌঁছলো তাপমাত্রা!রবিবাসরীয় দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহ

Date:

Share post:

ছুটির সকাল থেকে হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ক্রমাগত উর্ধ্বমুখী তাপমাত্রা। রবিবার ঝাড়গ্রামের পারদ পৌঁছে গেল ৪০ ডিগ্রিতে। আজ ও আগামিকাল বাঁকুড়া,বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ৬ জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

রবি- সোমে কলকাতায় অস্বস্তিকর গরম বাড়বে। পরিষ্কার আকাশে সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা হাওয়া অফিসের (Weather Department) কর্তাদের। বুধ বৃহস্পতিবার এর পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রির কাছাকাছি। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছতে পারে। সোমবার পর্যন্ত গরম চরমে থাকবে দিনের বেলায়। রাতেও অস্বস্তিকর আবহাওয়া। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে।

 

spot_img

Related articles

জয়ের হ্যাটট্রিক অধরাই, জামশেদপুরের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

দুপুরের ভূমিকম্পে কেঁপে উঠছিল কলকাতা, সন্ধ্যায় জামশেদপুরের বিরুদ্ধে কেঁপে গেল ইস্টবেঙ্গল। প্রথম দু ম্যাচ জয়ের পরই হারের মুখ...

কলকাতায় ভূমিকম্পের জেরে রাস্তায় ধস, বেহালায় ৪০ ফুট ফাটল ঘিরে আতঙ্ক

ভূমিকম্পের (Kolkata Earthquake) জেরে কলকাতায় রাস্তায় বিরাট ফাটল। বেহালার (behala road crack) পর্ণশ্রী এলাকার ১৩২ নম্বর ওয়ার্ডে সাগর...

তৃণমূলের মহিলা ব্রিগেটের জোড়া কর্মসূচি: ‘বসন্ত আজ বঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’

মহিলাদের নিয়ে জোড়া কর্মসূচি ঘোষণা করল তৃণমূল (TMC)। শুক্রবার, ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’...

নির্বিঘ্নে শেষ উচ্চ মাধ্যমিক, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ সংসদ সভাপতির

নির্বিঘ্নে শেষ হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) চতুর্থ সেমিস্টার। এই বছর প্রথম সেমিস্টার সিস্টেমের...