Sunday, May 17, 2026

ধর্মের তাসে বাংলা জয়ের চেষ্টা! বিজেপি আবার রাজনৈতিক বিশ্লেষক নির্ভর

Date:

Share post:

একসময় বিজেপির হাত ধরেই গোটা দেশের রাজনীতিতে রাজনৈতিক বিশ্লেষণ (political analyst) দিয়ে ভোটে জেতার পথ খোঁজা শুরু হয়েছিল। একটা দীর্ঘ সময় সেই নীতিতে জয় পেলেও আদতে জনবিচ্ছিন্ন বাংলার বিজেপি (BJP) রাজনৈতিক বিশ্লেষক দিয়েও দাঁত ফোটাতে পারেনি এই রাজ্যে। ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে আর একবার রাজনৈতিক বিশ্লেষক নিয়োগের পথে রাজ্য বিজেপি। সেই নিয়োগে স্পষ্ট করে দেওয়া হল বাংলায় হিন্দুত্বের তাস খেলে ভোটে জিততে চায় শুভেন্দুর নেতৃত্বাধীন দল।

রাজনৈতিক বিশ্লেষক (political analyst) নিয়োগের তোড়জোড় বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকে দেখার পর সম্প্রতি বিরোধী দলগুলিও শুরু করে দিয়েছে। বামেরাও সেই পথে পিছিয়ে নেই। এবার বিজ্ঞাপন দিয়ে নিয়োগের পথে বিজেপি (BJP)। তবে তাদের নিযুক্ত বিশ্লেষকদের হিন্দুত্ববাদী (Hindu) হতে হবে বলেই বিজ্ঞাপনে জানানো হয়েছে।

স্নাতক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের বাইক চালানো, কম্পিউটারে দক্ষতাসহ একাধিক মাপকাঠি রাখা হয়েছে। এই পদে নিয়োগে সেক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সদস্যদের আবেদন করতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিজেপি ছাড়া যে কোনও হিন্দুত্ববাদী (Hindu) সংগঠনের সদস্যদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

২০২৬ এর বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে যখন তৃণমূল ভোটার তালিকা ইস্যুকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে, সেখানে বিজেপির ভরসা রাজনৈতিক বিশ্লেষক। আগেও রাজনৈতিক বিশ্লেষক সংস্থা আইপ্যাকের উপর ভরসা করে তৃণমূল কাজ করেছে। তবে সেখানে প্রধান গুরুত্ব পেয়েছিল দলীয় কর্মী থেকে নেতৃত্বরাই। বাংলায় বিজেপি ক্রমশ যেভাবে জমি হারাচ্ছে তাতে মাঠে নেতাদের খুঁজে পাওয়া দায়। তাই এবার মাঠে নেমে কাজ করার জন্য নিয়োগ করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক।

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...