Monday, April 6, 2026

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শোনার সম্ভাবনা বিচারপতি জয়মাল্য বাগচীর

Date:

Share post:

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শোনার সম্ভাবনা বিচারপতি জয়মাল্য বাগচীর। ওই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে থাকতে পারেন তিনি। সোমবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বাগচী। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তিনি প্রথম আরজি কর মামলা শুনবেন। সোমবার প্রায় দেড় মাস পরে সুপ্রিম কোর্টে উঠছে আরজি কর মামলা। বেলা সাড়ে ১১টা নাগাদ ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা।

গত ১০ মার্চ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। তার আগে শীর্ষ আদালতের কলেজিয়াম তাকে বিচারপতি হিসাবে মনোনীত করেছিল। সোমবার সকাল সাড়ে ১০টায় তার শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে।

সোমবারের শুনানি তালিকার ৩ নম্বরে রয়েছে ওই মামলাটি। এখনও পর্যন্ত এক নম্বর এজলাসে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নাম রয়েছে। ফাঁকা রয়েছে আরেক জন বিচারপতির নাম। সম্ভবত শপথগ্রহণের পরে সেখানে তৃতীয় বিচারপতি হিসাবে থাকবেন বিচারপতি বাগচী। এর আগে হাই কোর্টে আরজি করের আর্থিক দুর্নীতির মামলা শুনেছেন তিনি। এখন সুপ্রিম কোর্টে এই মামলা উঠতে পারে তাঁর কাছে।
আরজি কর-কাণ্ডে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তে অখুশি পরিবার। তাদের বক্তব্য, অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে। পুনরায় সেই বিষয়গুলি তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানুয়ারি মাসের ২৯ তারিখ ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি খন্না জানতে চেয়েছিলেন, পরিবার কোন আদালতে মামলা রাখতে চায়? তারা জানায়, সিবিআই তদন্তে ত্রুটির বিষয়টির বিচার হোক হাই কোর্টে। অন্য দিকে, আরজি কর খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। তাকে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাই কোর্টে আবেদন করেছে সিবিআই।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...