Tuesday, June 23, 2026

অমৃতসরের মন্দিরে গ্রে.নেড হা.মলা! এ.নকাউন্টারে খতম আ.ততায়ী

Date:

Share post:

দোলের রাতে অমৃতসরের খান্ডওয়ালার মন্দিরে গ্রেনেড হামলায় কেঁপে ওঠে এলাকা। আতঙ্ক ছড়ায় মন্দিরে। এই ঘটনায় এবার এনকাউন্টারে খতম আততায়ী। সোমবার সকালে রাজাশাঁসি এলাকায় পাঞ্জাব পুলিশের গুলিতে গুরসিড়ক সিং নামে দুষ্কৃতীর মৃত্যু হয়েছে।

গোপন সূত্রে পুলিশ খবর পায় যে হামলাকারীরা রাজাশাঁসি রয়েছে। খবর পেয়ে অপরাধ দমন শাখা এবং স্থানীয় পুলিশ এলাকায় তল্লাশি চালায়। পুলিশকে দেখে বাইক নিয়ে গুরসিড়ক ও বিশাল পালানোর চেষ্টা করলে তাদের থামাতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। পাল্টা গুলি চালায় পুলিশ। হেড কনস্টেবল গুরপ্রীত সিংয়ের বাঁ হাতে গুলি লাগে। ইন্সপেক্টর অমোলক সিংও জখম হন। আরেক রাউন্ড গুলি লাগে পুলিশের গাড়িতে। এরপরই আত্মরক্ষার্থে পালটা গুলি ছোড়ে পুলিশ। ইন্সপেক্টর বিনোদ কুমারের গুলিতে গুরসিড়ক আহত হলে পরে তার মৃত্যু হয়। তবে সেখান থেকে পালিয়ে যায় তার সঙ্গী বিশাল। খোঁজ চলছে তার।

আরও পড়ুন- নরওয়ের সর্বোচ্চ গবেষণার সম্মান গায়ত্রী স্পিভাককে: অভিনন্দন মুখ্যমন্ত্রীর

 

 

 

 

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...