Friday, June 26, 2026

আমাকে ছাড়া ‘প্ল্যানিং’ করবেন না: পৃথিবী ছোঁয়ার আগে উত্তেজিত সুনিতার বার্তা

Date:

Share post:

বরাবরই নিজের মহাকাশে অবস্থান নিয়ে তাঁকে উত্তেজিত দেখা গিয়েছে। পৃথিবীর মানুষ তাঁদের ফেরা নিয়ে যে পরিমাণ দুশ্চিন্তা করেছেন, তত তাঁদের বার্তা দিয়ে নিশ্চিন্ত করার চেষ্টা করেছেন সুনিতা উইলিয়ামস (Sunita Williams)। আর এবার পৃথিবীতে ফেরার পালা। তার আগেই সুনিতা পৃথিবীর মানুষের উদ্দেশে যে বার্তা দিলেন তাতে স্পষ্ট তিনি কতটা উদগ্রিব হয়ে ছিলেন ফেরার জন্য। জানালেন, পরবর্তী সব পরিকল্পনা যেন তাঁকে নিয়েই করা হয়।

আন্তর্জাতিক স্পেস স্টেশন (international space station) থেকে পৃথিবীর দিকে রওনা দেওয়ার আগেই বার্তা দিয়েছেন সুনিতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোর (Butch Wilmore)। সেই বার্তায় সুনিতা (Sunita Williams) জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই আমরা ফিরে আসছি, তাই আমাকে ছাড়া কোনো পরিকল্পনা করবেন না। বেশি সময় পেরানোর আগেই আমরা পৌঁছে যাব। আর এই বার্তা দিতে গিয়ে তাঁর মুখের চওড়া হাসি দেখেই স্পষ্ট, পৃথিবীতে ফিরতে তিনি কতটা উদগ্রীব ও উত্তেজিত।

সুনিতার পাশাপাশি রওনা দেওয়ার আগে বার্তা দিয়েছেন বুচ উইলমোরও (Butch Wilmore)। তিনি ধন্যবাদ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং এলন মাস্ককে (Elon Musk)। তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধার বার্তা দিয়েছেন বুচ। সেইসঙ্গে আমেরিকাকে স্পেসফ্লাইট এবং অন্যান্য সব ক্ষেত্রে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন ট্রাম্প ও মাস্ক, তার জন্য সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...