Sunday, March 15, 2026

দাসপুরে মত্ত অবস্থায় গ্রামবাসীদের মারপিট, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Date:

Share post:

ফের আক্রান্ত হলো পুলিশ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের (Daspur) সাগরপুর এলাকায় মঙ্গলবার রাতে কয়েকজন মদ্যপ অবস্থায় মারামারি করছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। জানা যায় গ্রামে পুজো ও হরিনাম সংকীর্তনের মধ্যেই আশঙ্কা গোলমাল বাঁধলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু পুলিশ সেখানে পৌঁছলে উল্টে পুলিশকে লক্ষ্য করেই ইট ছোড়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। আঘাতে মাথা ফেটে রক্তাক্ত এক পুলিশকর্মী। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় পুলিশ যখন গ্রামে যায়, তখন এক পুলিশ কর্মীর ধাক্কায় যুবকের মাথা ফেটে যাওয়ার পরই বাসিন্দাদের একাংশ ক্ষিপ্ত হয়ে পাল্টা পুলিশের উপর হামলা চালায়। পুলিশের তরফে অবশ্য বলা হয়েছে মদ্যপদের মারামারি সামলাতে গিয়েই আক্রান্ত হতে হয়েছে তাদের। বুধের সকালেও উত্তেজনা রয়েছে এলাকায়।

 

spot_img

Related articles

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...