Saturday, March 14, 2026

ভারতরত্ন দেওয়া হোক সুনীতাকে : মুখ্যমন্ত্রী

Date:

Share post:

২৮৬ দিন মহাকাশ-যাপনের পর মর্ত্যে ফিরে এলেন সুনীতা উইলিয়ামস। বুধবার ফ্লোরিডা উপকূলে ‘আকাশ-কন্যা’ সুনীতাদের সফল স্প্ল্যাশডাউনের পর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দেশের মেয়ে সুনীতাকে ভারতরত্ন দেওয়ার দাবিও তুললেন তিনি। তঁর মহান কীর্তিতে আপ্লুত বাংলার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানানোর পর বুধবার বিধানসভায় দাঁড়িয়ে ভারতরত্ন দেওয়ার দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নাসার দুই নভোশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের প্রত্যাবর্তনে মহাকাশ বিজ্ঞানীরা উচ্ছ্বসিত। ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তাঁকে ঘিরে উন্মাদনা এ দেশেও।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করেন, সুনীতা-সহ নভোচরদের অভিনন্দন। পরে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভার পক্ষ থেকে সুনীতা উইলিয়ামসকে কৃতজ্ঞতা। তাঁদের প্রত্যেকের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। রেসকিউ টিমকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা। সুনীতাকে শুভেচ্ছা-বার্তায় ভরিয়ে এদিন কল্পনা চাওলারও স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী। কল্পনার ফেরার পথে মহাকাশযানে কী কী সমস্যা হয়েছিল, কী জন্য তিনি পৃথিবীতে ফিরতে পারেননি সেই প্রসঙ্গও উত্থাপন করেন মুখ্যমন্ত্রী।

এ প্রসঙ্গেই তিনি জানান, মহাকাশ বিজ্ঞান নিয়ে তিনিও পড়াশোনা করেন। মুখ্যমন্ত্রীর কথায়, কল্পনা চাওলাও গিয়েছিলেন, ফিরতে পারেননি। সূনীতা উইলিয়ামসের মহাকাশযানেরও কিছু গোলমাল দেখা গিয়েছিল। তাই তাঁকে নিয়েও তৈরি হয়েছিল সংশয়। এতগুলো মাস তাঁদের মহাকাশে আটকে থাকতে হল। তাঁদের সুস্থভাবে ফিরিয়ে আনার জন্য রেসকিউ টিমকেও বিশেষ ধন্যবাদ।

এরপরই তিনি বলেন, মহাকাশে স্পেস স্টেশনে থাকার মেয়াদের নিরিখে রেকর্ড গড়েছেন সুনীতা উইলিয়ামস। তাঁর এই অনন্য কীর্তির জন্য তাঁকে ভারতরত্ন দেওয়া হোক। তাঁর কথায়, সুনীতা ভারতের মেয়ে। কেন্দ্র সরকারের কাছে তাকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি। তিনি নিয়মিত সুনীতাদের খোঁজখবর নিতেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানসিক যন্ত্রণায় ওদের এক-একটা দিন গিয়েছে। টর্নেডো বয়ে গিয়েছে মনের উপর দিয়ে। রোজ খবর নিতাম। দেখলাম দুটো দেশ এগিয়ে এসে নাসাকে সাহায্য করল। ফ্লোরিডায় তাঁরা অবতরণ করেছে। তাঁদের অভিনন্দন জানাচ্ছি।

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...