Thursday, May 14, 2026

স্পেনের জাতীয় দলের হয়ে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ১৭ বছরের ইয়ামাল

Date:

Share post:

রমজান মাস চলছে। অনেক মুসলিম খেলোয়াড় রোজা রেখেই খেলতে নামেন। খেলা চলাকালীন একটু বিরতি নিয়ে ছোট্ট পরিসরে ইফতার করে রোজাও ভাঙেন।লামিনে ইয়ামাল এমন একজন ফুটবলার। এই তো কদিন আগে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোজা মাঠে নেমেছিলেন বার্সেলোনার এই উদীয়মান তারকা। সেদিন দলের দ্বিতীয় গোলটা তিনিই করেছিলেন, প্রথম গোলটা করিয়েছিলেন সতীর্থ রাফিনিয়াকে দিয়ে। দুই গোলের মাঝে ইফতারের সময় হলে জল খেয়ে রোজাও ভেঙেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবি দেখে অনেকেই তার প্রশংসা করেছেন।ইয়ামাল এবার স্পেন জাতীয় দলেও রোজার আবহ নিয়ে এসেছেন। জানা গিয়েছে, স্পেনের জাতীয় দলের হয়ে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার।

উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। নিজেদের মাঠে ফিরতি লেগ রবিবার রাতে। ম্যাচ দুটি সামনে রেখে পরশু স্পেন জাতীয় দলে যোগ দিয়েছেন ইয়ামাল। সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন।ইয়ামালের জন্ম স্পেনে হলেও তাঁর বাবা মুনির নাসরাউয়ি একজন মরোক্কান মুসলিম। ইয়ামাল তার পৈতৃক পরিবারের সম্মানে মুসলিমদের পবিত্র মাসে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছেন।গত বছরও মার্চের মাঝামাঝি সময়ে রমজান মাস শুরু হয়েছিল। সেই সময় ইয়ামাল স্পেনের হয়ে দুটি ম্যাচ খেললেও রোজা রাখেননি। তবে এবার তার মনে হয়েছে, তিনি রোজা রেখে খেলতে পারবেন।

ইয়ামাল জানিয়েছেন, রোজা রেখে খেলতে তার কোনও সমস্যা হয় না, ‘মনেই হবে না যে আপনি ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হল শরীরকে জল শূন্যতা না রাখা। বার্সায় আমি এ বিষয় নিয়ে খুব সতর্ক ছিলাম।  নামাজ পড়ার জন্য আমি ভোর পাঁচটায় উঠি। এরপর ইলেকট্রোলাইট–জাতীয় পজল পান করি, যা সারা দিন আপনার শরীরকে পানিপূর্ণ রাখবে। যখন ইফতারের সময় হয়, আমি চিনি না খাওয়ার চেষ্টা করি। এর পরিবর্তে প্রচুর জল পান করি। তাই সবকিছুই খুব নিয়ন্ত্রণে থাকে।’

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...