Thursday, May 14, 2026

আমরা মর্মাহত, আর জি করের মেয়েটি বিচার পাক: বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আর জি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় এবার বিধানসভায় উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, “আর জি করের মেয়েটি বিচার পাক সেটা আমরাও চাই।“ তবে, বাংলাকে অসম্মান করার তীব্র প্রতিবাদ করেন মমতা।

আর জি কর হাসপাতালে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় দ্রুত পদক্ষেপ করে কলকাতা পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে (Sanjay Ray) গ্রেফতার করে কলকাতা পুলিশ। পাঁচমাস কাটার পরে সেই সঞ্জয়কেই দোষী বলে সাব্যস্ত করে আদালত। দোষীর ফাঁসির সাজা চেয়ে রাস্তায় নামেন খোদ মুখ্যমন্ত্রী। দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হওয়ার পরেও মৃত্যুদণ্ডের দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টেও আবেদন করে রাজ্য সরকার।
আরও খবর: ভারতরত্ন দেওয়া হোক সুনীতাকে : মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, “আর জি করের মেয়েটি বিচার পাক সেটা আমরাও চাই।“ এর পরেই বাংলার সমালোচনার অভিযোগ করেন তিনি। বলেন, “কিন্তু যাঁরা মহারাষ্ট্র বা অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা করেছেন তাঁদের বলব, বাংলাকে অসম্মান করে অন্য রাজ্যকে সম্মান জানানো যায় না। মানবতা জাত দেখে না।“ আরজি করের মেয়েটার জন্য আমরা মর্মাহত- মন্তব্য করেন মমতা (Mamata Banerjee)। রাজ্যের চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...