Sunday, May 24, 2026

স্কুলের মধ্যেই ৫ বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ! শ‌্যামপুকুরের ঘটনায় গ্রেফতার ১

Date:

Share post:

উত্তর কলকাতার শ্যামপুকুর থানা (Shyampukur Police Station) এলাকার একটি স্কুলে যৌন হেনস্থার শিকার পাঁচ বছরে নাবালিকা (5 years old minor girl assaulted )। অভিযুক্ত এক রাজমিস্ত্রি। লজেন্সের লোভ দেখিয়ে শিশুকন্যাকে স্কুলের মধ্যেই যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার শ‌্যামপুকুরের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রাত পর্যন্ত স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

পুলিশ ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, স্কুলে রাজমিস্ত্রিরা কাজ করছিল। নাবালিকাকে লজেন্সের লোভ দেখায়। রাজি না হওয়ায় চকোলেট দেওয়ার কথা বলে শৌচাগারের দিকে শিশুকে টেনে নিয়ে গিয়ে তার উপর নির্যাতন করে এক রাজমিস্ত্রি। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে গোটা ঘটনা প্রকাশ্যে আসে। স্কুল ক্যাম্পাসের মধ্যে এমন ঘটনা ঘটায় শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। স্কুলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে শ্যামপুকুর থানার পুলিশ।

 

Related articles

IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য।...

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস! 

অস্বস্তিকর গরমের মাঝে রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে বৃষ্টির আশা জেগেছে দক্ষিণবঙ্গবাসীর। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore...

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...