Saturday, March 14, 2026

৫০ কোটির নেকড়ে কুকুর কিনে খবরের শিরোনামে বেঙ্গালুরুর ব্যবসায়ী!

Date:

Share post:

কথায় আছে মরা হাতি লাখ টাকা, কিন্তু জীবন্ত কুকুর সব রেকর্ড ভেঙেচুরে নিজের দর তুলল কোটি টাকায়। আর বিশ্বের সবথেকে দামি কুকুর উলফডগ (Wolf Dog) কিনে খবরে শিরোনামের জায়গা করে নিলেন বেঙ্গালুরুর ব্যবসায়ী। এস সতীশ (S Satish) নামে এক যুবক ৫০ কোটি টাকা দিয়ে ক্যাডাবম্‌স ওকামি (Cadabom Okami) নামের এক বিরল প্রজাতির কুকুর কিনে সকলকে অবাক করে দিয়েছেন।

ক্যাডাবমস ওকামি আসলে সংকর প্রজাতি (Cadabom Okami is the fifth-generation descendant of a wolf-dog cross) । নেকড়ে এবং ককেশীয় কুকুরের মধ্যে একটি ক্রস। সতীশ জানিয়েছেন, এটি একটি অত্যন্ত বিরল প্রজাতির কুকুর এবং দেখতে হুবহু নেকড়ের মতো। এই জাতটি আগে পৃথিবীতে বিক্রি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী ক্যাডাবমসের বয়স মাত্র ৮ মাস কিন্তু ওজন ইতিমধ্যেই ৭৫ কিলোগ্রামের বেশি। তাঁর অনুযায়ী প্রতিদিন ৩ কেজি করে কাঁচা মাংসের প্রয়োজন হয়। একান্ন বছর বয়সী পেশায় ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ইন্ডিয়ান ডগ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে।ইতিমধ্যেই নেকড়ে কুকুরটিকে দিয়ে কর্নাটকের একটি হাইপ্রোফাইল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। সতীশ প্রায় এক দশক আগে কুকুর প্রজনন বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু এখন তিনি আগ্রহী দর্শকদের কাছে তার বিরল প্রজাতির কুকুর প্রদর্শন করে টাকা রোজগার করতে চান। মাত্র ৩০ মিনিটের উপস্থিতিতে প্রায় ২৫,০০০ টাকা আয় হয় বলে দাবি করেছেন তিনি।

ককেশীয় শেফার্ডরা সাধারণত বিশাল, শক্তিশালী রক্ষক মানসিকতার হয়ে থাকে। ককেশাস পর্বতমালায় এদের উৎপত্তির জন্য এমন নাম। শিকারীদের হাত থেকে গবাদি পশুদের রক্ষা করার জন্য এই প্রজাতির কুকুরদের প্রজনন করা হয়েছিল।সতীশ জানিয়েছেন, তাঁর ১৫০ প্রজাতির কুকুর রয়েছে তাঁর কাছে। তবে নেকড়েকুকুর তাঁর কাছে ছিল না। অবশেষে শখ পূরণ হল।সাত একর জায়গা জুড়ে রয়েছে সতীশের পোষ্য কুকুরদের জন্য ঘর। সেখানে নানা প্রজাতির কুকুর রয়েছে। সেখানেই এই ক্যাডাবমস ওকামিকে রেখেছেন তিনি। পুরো জায়গাটাই সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। হুবহু নেকড়ের মতো দেখতে কুকুরের এই জাতটি আগে পৃথিবীতে বিক্রি হয়নি।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...