Thursday, May 14, 2026

কেন্দ্রীয় সংস্থা অধীন চারটি চা-বাগানের শ্রমিকরা বেতন পাচ্ছেন না! স্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

কেন্দ্রের অধীনস্থ চারটি চা-বাগানের শ্রমিকরা গত এক বছর ধরে বেতন পাচ্ছেন না, স্বীকার করে নিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য দফতরের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। তৃণমূলের রাজ্যসভা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংসদে লিখিত প্রশ্ন তোলেন, যেখানে তিনি জানতে চান, কেন কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইয়ুলের অন্তর্গত বানারহাট, কারবালা, নিউ ডুয়ার্স এবং চুনাভাট্টি চা-বাগানের শ্রমিকরা এক বছর ধরে বেতন পাচ্ছেন না?

সংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, অর্থনৈতিক সঙ্কটের কারণে এই বেতন সমস্যা সৃষ্টি হয়েছে, তবে তাদের উত্তরে শুধুমাত্র ৬ সপ্তাহের বেতন বন্ধ থাকার কথা উল্লেখ করা হয়েছে, যা পরিস্থিতির পুরো বাস্তবতা থেকে অনেকটাই আলাদা। কারণ, সাংসদের প্রশ্নে গত এক বছর ধরে চলা বেতন সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল।

এই উত্তরটি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল সংসদ ঋতব্রত। তিনি বলেন, “কেন্দ্রের দেওয়া এই উত্তর চা-বলয়ের শ্রমিকদের মধ্যে বিতরণ করা হবে এবং এর মাধ্যমে কেন্দ্রের বঞ্চনা নিয়ে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।”

এছাড়া, কেন্দ্রের দেওয়া লিখিত উত্তরটি ভবিষ্যতে পোষ্টার হিসেবে ব্যবহার করে চা-বাগানের শ্রমিকদের আন্দোলনের শক্তি বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন – যাদবপুরের মেন হস্টেলে ফের র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্তের নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...