Wednesday, June 10, 2026

অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ সম্প্রচারিত হবে অনলাইনেও, সম্মতি কর্তৃপক্ষের

Date:

Share post:

গোটা বাংলা আজ আনন্দিত ও গর্বিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লন্ডনের (London) মাটিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজে ২৭ মার্চ বক্তব্য পেশ করবেন। তাঁর সেই বক্তৃতা বিশ্বব্যাপী শোনানোর ব্যবস্থা করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) কাছে আবেদন জানান যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের ৫০ জন পড়ুয়া। তাঁদের আবেদনে সাড়া দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী এই বক্তব্য প্রচারের জন্য লিঙ্ক (link) দিয়ে সম্মতি বার্তা পাঠানো হয়েছে যোগেশচন্দ্র ল’ কলেজের পড়ুয়াদের কাছে।

শুক্রবার ল’ কলেজ পড়ুয়াদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ জানানোর জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) সহ-উপাচার্য তথা কেলগ কলেজের (Kellogg College) প্রেসিডেন্ট জোনাথন মিচিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সহ-উপাচার্যকে ইমেল করে তাঁরা জানান, তাঁদের কলেজেরই প্রাক্তনী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অক্সফোর্ডে তাঁর বক্তৃতা (lecture) বিশ্বব্যাপী শোনানোর ব্যবস্থা করা হোক। ছাত্র-ছাত্রীদের পাঠানো সেই ইমেলে-র উত্তর এসেছে। অক্সফোর্ড থেকে জানানো হয়েছে।

মমতার বক্তৃতা অনলাইনে সম্প্রচারিত করা হবে। https://www.eventbrite.co.uk/e/online-in-conversation-with-chief-minister-of-west-bengal-mamata-banerjee-tickets-1254504559909?aff=oddtdtcreator লিঙ্কে ক্লিক করলেই শোনা যাবে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধ্যাপক জোনাথন মিচি এবং লর্ড করণ বিলিমোরিয়ার কথোপকথন সম্প্রচারিত হবে www.eventbrite.co.uk ওয়েবসাইটে।

Related articles

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...