Saturday, March 14, 2026

মেঘ বৃষ্টির মধ্যেই লন্ডন পৌঁছলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

রবিবার ভারতীয় সময় দুপুর ১২টা নাগাদ লন্ডন পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে সচল হিথরো বিমান বন্দরে (Heathrow Airport) যখন তিনি নামেন, তখন লন্ডন (London) ধরা দেয় তার চিরাচরিত বৃষ্টি ভেজা চেহারায়। প্রবল ঠাণ্ডাতেই প্রায় ১২ ঘণ্টা দেরিতে সেখানে পৌঁছান বাংলার মুখ্যমন্ত্রী।

শনিবার সন্ধ্যায় কলকাতা বিমান বন্দর (Kolkata Airport) থেকে রওনা দেওয়ার পরে দুবাই হয়ে লন্ডন পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। হিথরো বিমান বন্দর স্থানীয় সময় শনিবার সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত থাকায় পিছিয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রীর সফর। অবশেষে ১২ ঘণ্টার দেরিতে লন্ডন (London) পৌঁছান তিনি। বর্তমানে হিথরো বিমান বন্দরের পরিস্থিতি স্বাভাবিক।

তবে বিমান বন্দরের বাইরে লন্ডনের (London) চিরাচরিত ঠান্ডা আর স্যাঁতস্যাতে ছবি। আকাশ ছিল মেঘলা। বৃষ্টিও চলছিল বাইরে। তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...