Thursday, June 4, 2026

মুম্বই ম্যাচে নামার আগে নিজের অবসর নিয়ে মুখ খুললেন মাহি, কী বললেন তিনি ?

Date:

Share post:

আজ আইপিএল অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। তবে তার আগে একটাই প্রশ্ন , এটাই কি মাহির শেষ আইপিএল? আর এই নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি নিজে। বললেন, আমি হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না।

নিজের অবসর নিয়ে মাহি বলেন, “ যত দিন ইচ্ছা হবে, তত দিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। এটা আমার দল। আমি হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না।“ আর ধোনির এই মন্তব্যে স্পষ্ট, এখনও নিজের অবসর নিয়ে কোন পরিকল্পনা করেননি ক্যাপ্টেন কুল।

তবে শুধু ধোনি নন, মাহির অবসর নিয়ে মুখ খুলেছেন দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডও । সিএসকে অধিনায়ক বলেন, “ সচিন তেন্ডুলকারও ৫১ বছর বয়সেও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন। তাহলে ধোনিও বা পারবেন না কেন? এখনও তিনি অনেক বছর খেলবেন। ৪৩ বছর বয়সেও যে ভাবে খেলছে, সেটা এক কথায় অসাধারণ। সত্যিই প্রশংসনীয়। আমরা নিশ্চিত মাহিভাই নিজের সেরাটা দেবে দলের জন্য। গত দু’বছর যে ভাবে খেলেছে, সে ভাবেই খেলবে।“

আরও পড়ুন- আজ আইপিএল-এ ফের মহারন, চেন্নাইয়ের সামনে মুম্বই

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...