Thursday, May 14, 2026

সত্যি কি কেকেআর-লখনউ ম্যাচ সরে যাচ্ছে? মুখ খুললেন মহারাজ

Date:

Share post:

৬ এপ্রিল মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্ট। তবে সেইদিন রামনবমী হওয়ায়, জানা যায় পুলিশি নিরাপত্তার কারণে ম্যাচ ইডেনে হওয়া সম্ভব নয়। সূত্রের খবর, ম্যাচ সরে গিয়েছে গুয়াহাটিতে। আর এই নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, দেখুন না কী হয় শেষ পর্যন্ত।

গতকাল ইডেনে আইপিএল-এর উদ্বোধন ম্যাচ দেখতে আসেন মহারাজ। ম্যাচ শেষে ৬ এপ্রিলের এই ম্যাচ নিয়ে বলেন, “ অপেক্ষা করুন। দেখুন না কী হয় শেষ পর্যন্ত। সমাজমাধ্যমে কলকাতা পুলিশের পোস্ট দেখেননি? আমার মনে হয় না, ম্যাচ কলকাতা থেকে সরে যাবে।“ সূত্রের খবর, দফায় দফায় এই ম্যাচ ঘিরে চলছে বৈঠক।

৬ এপ্রিল ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে সিএবিকে জানিয়েছিল কলকাতা পুলিশ। সেদিন রামনবমী হওয়ায়, অনুরোধ করা হয়েছিল সূচি পরিবর্তন করে কলকাতা-লখনউ ম্যাচ অন্য দিন করার। সূত্রের খবর, কলকাতা পুলিশের অনুরোধ ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাঠিয়ে দেয় সিএবি।

আরও পড়ুন- মুম্বই ম্যাচে নামার আগে নিজের অবসর নিয়ে মুখ খুললেন মাহি, কী বললেন তিনি ?

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...