Wednesday, June 3, 2026

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে একাধিক বিমান হামলা ইজরায়েলের

Date:

Share post:

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে একাধিক বিমান হামলা চালাল ইজরায়েল। এর আগে লেবানন থেকে ইজরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। যার জবাবে পাল্টা হামলা চালায় ইজরায়েল। গত নভেম্বরের যুদ্ধবিরতির পর এটিই সেখানে এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হামলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলায় একজন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আর আহত হয়েছে আরও অন্তত ৪০ জন।

ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে ইজরায়েল(IZRAYEL) লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।এর জবাবেই তারা দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাতে শুরু করে।লেবাননে হিজবুল্লাহ ও প্যালেস্তাইনপন্থি কয়েকটি সশস্ত্র সংগঠন সক্রিয় রয়েছে। তবে, যুদ্ধবিরতি ভেঙে শনিবারে ইজরায়েলে রকেট হামলার দায় স্বীকার করেনি কেউ।প্রথম দফার হামলার কয়েক ঘণ্টা পর, রাতে দ্বিতীয় দফার হামলা চালানো হয়। ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অবকাঠামো এবং একটি অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

ইজরায়েল দাবি করেছে, তারা সীমান্তের ওপার থেকে ছোড়া রকেট প্রতিহত করেছে।তবে ইজরায়েলের দাবি অস্বীকার করে হিজবুল্লাহ বলেছে, রকেট ছোড়ার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই এবং তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ আছে। অন্য কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।তবে ইজরায়েলের হামলার পর পালটা দেশের সেনাকে সতর্ক থাকার পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের মাটিতে হামাসের হামলার পর উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। যুদ্ধ শুরু হয় গাজা ও ইজরায়েলের মধ্যে। ভয়াবহ সেই যুদ্ধে একে একে জড়িয়ে পড়ে লেবানন,(LEBANAN) ইরানের মতো দেশগুলি। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি কিছুটা থিতু হয়। গত বছরের ২৭ নভেম্বর ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি করে লেবানন। সেই সময় দুই মাসের জন্য একে অন্যের বিরুদ্ধে কোনও হামলা চালাবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয় হিজবুল্লাহ ও ইজরায়েল। পরে আরও বাড়ানো হয় সেই চুক্তি।

 

 

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...