Saturday, March 14, 2026

শিণ্ডে বিশ্বাসঘাতক! কমেডিয়ানের বক্তব্যে ‘সৈনিকদে’র ভাঙচুর মুম্বইয়ের হোটেলে

Date:

Share post:

শিবসেনা ভেঙে অনুগামীদের নিয়ে নতুন দল গঠন। এরপর ২০২২ সাল থেকে বিজেপির সঙ্গে জোট। অবশেষে উপমুখ্যমন্ত্রীর পদ। রাজনীতির রং বদলে ফেলা উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে (Eknath Shinde) ‘বিশ্বাসঘাতক’ বলে দাবি করেছেন কৌতুকশিল্পী কুণাল কামরা (Kunal Kamra)। তার জেরে ‘সৈনিকরা’ মুম্বাইয়ের (Mumbai) একটি হোটেলে ভাঙচুর চালায়। এই ঘটনায় শিবসেনা (শিণ্ডে শিবির) নেতাদের কথায়, এরকম বলা হলে হামলা আবারও হবে। এটা শুধু ‘ট্রেলার’ (trailer)। পাল্টা আদিত্য ঠাকরের দাবি, সত্যি কথা বলায় ভয় পেয়ে অরাজকতা ‘সৈনিকদের’।

মুম্বাইয়ের দ্য ইউনিকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে কৌতুক শিল্পী কুণাল কামরা দাবি করেন একনাথ শিণ্ডে (Eknath Shinde) বিশ্বাসঘাতক। এই কথা তিনি প্যারোডির আকারে একটি বলিউডি গানের মধ্যে দিয়ে বলেন। এরপরই সশস্ত্র অবস্থায় শিণ্ডে শিবিরের কর্মীরা রবিবার রাতে ভাঙচুর চালায় ওই হোটেলে। ভাইরাল সেই হামলার ভিডিও।

রাতে শিবসেনার কর্মীরা ভাঙচুর চালিয়ে চলে যাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হোটেলটিকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই ঘটনার পর শিণ্ডে (Eknath Shinde) শিবিরের নেতাদের দাবি, যা ঘটেছে সেরকম ঘটনা আরো ঘটবে। এটা শুধুমাত্র ‘ট্রেলার’ (trailer) ছিল।

আদতে শিণ্ডে গোষ্ঠীর কর্মীরা ভয় পেয়ে যে এমন কাণ্ড ঘটিয়েছে, দাবি করেন শিবসেনা (উদ্ধব শিবির) নেতা আদিত্য ঠাকরে। সোশ্যাল মিডিয়া আদিত্য দাবি করেন, সত্যি কথা বলেছিলেন কমেডিয়ান কুণাল কামরা (Kunal Kamra)। তা সহ্য করতে না পেরে এভাবে অরাজকতা চালাতে বাধ্য হয়েছে তার কর্মীরা।

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...