Monday, May 11, 2026

আজ দিল্লির সামনে LSG, লখনউ-এর বিরুদ্ধে কি খেলবেন রাহুল ? মুখ খুললেন দলের অধিনায়ক অক্ষর

Date:

Share post:

আজ আইপিএল-এর প্রথম ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট। গত তিন মরশুম লখনউতে ছিলেন কে এল রাহুল। তবে এই মরশুমে নতুন দল। দিল্লিতে যোগ দিয়েছেন রাহুল। পুরোনো দলের বিরুদ্ধে কি খেলবেন রাহুল সেই নিয়ে মুখ খুললেন দলের অধিনায়ক অক্ষর প্যাটেল। যদিও রাহুলের খেলা নিয়ে ধোঁয়াশা রাখলেন তিনি।

এই নিয়ে ম্যাচের আগে অক্ষর প্যাটেল বলেন, “দলে যোগ দিয়েছে রাহুল। তবে ওর কিছু ব্যক্তিগত সমস্যা আছে। তাই, ওর খেলার ব্যাপারে এখনও কিছু জানি না। রাহুল ফিরলে আমরা তাকে জিজ্ঞাসা করব। ওর শারীরিক ও মানসিকভাবে কেমন আছে, সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তখনই জানা যাবে রাহুল খেলবে কিনা। তবে আপাতত কিছু জানি না।“ এখানেই না থেমে দিল্লি অধিনায়ক আরও বলেন, “ ২০১৯ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি। একজন ক্রিকেটার হিসেবে আমার বেড়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে এই দল। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া বড় সম্মান। আমাদের দলে বেশ কয়েকজন রয়েছে, যাদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ওদের অভিজ্ঞতা থেকেও শিখছি। কেএল রাহুল এবং ফাফ ডু প্লেসিসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা পাশে রয়েছেন। যা আশ্বস্ত করে। আমাদের দল যথেষ্ট ভালো। ভালো করার ব্যাপারেও আত্মবিশ্বাসী।“

এর আগে লখনউ-এর হয়ে নেতৃত্ব দিয়েছেন রাহুল। কিন্তু মেগা নিলামের আগে রাহুলকে ছেড়ে দেয় এলএসজি। নিলামে ১৪ কোটি টাকায় রাহুকে কিনেছে দিল্লি কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শীঘ্রই বাবা হতে চলেছেন রাহুল। তাঁর স্ত্রী অভিনেত্রী আথিয়া শেট্টি অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন- গুরুতর অসুস্থ তামিম ইকবাল, মাঠেই আক্রান্ত হৃদরোগে

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...