Wednesday, June 24, 2026

স্বাস্থ্যসাথী কার্ডে নো রিফিউজাল প্রস্তাব স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের

Date:

Share post:

স্বাস্থ্যসাথী কার্ডে নো রিফিউজাল চালু করতে হবে। সোমবার নিউটাউনে প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিংয়ে ৪৭টি বেসরকারি হাসপাতাল কর্তাদের সঙ্গে বৈঠকে এই মর্মে সুপারিশ করেছেন স্বাস্থ্য কমিশনের সদস্যরা।

কমিশনের পক্ষ থেকে ডাঃ সুকুমার মুখোপাধ্যায়, ডাঃ মাখনলাল সাহা, সুতীর্থ ভট্টাচার্যরা জানিয়েছেন, বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি না নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের সাফ কথা, স্বাস্থ্যসাথী কার্ডে রোগীকে ফেরানো যাবে না। ‘নো রিফিউজাল’ চালু করতে হবে। ন্যূনতম দশ শতাংশ বেড সংরক্ষণ রাখতে হবে স্বাস্থ্যেসাথী কার্ডের জন্য। এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে এগোতে চাইছে স্বাস্থ্য কমিশন। এছাড়া হাসপাতালের কাছ থেকে বিগত তিনটি অর্থবর্ষের হিসেব চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য কমিশন। এর পাশাপাশি কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ কমাতে হবে। তাঁরা বেসরকারি হাসপাতালের মেডিসিন, টেস্ট, চিকিৎসা সামগ্রীর খরচ খতিয়ে দেখার সুপারিশ করেন। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানান, বেসরকারি হাসপাতালের ওষুধ, চিকিৎসা সংক্রান্ত টেস্ট, চিকিৎসা সামগ্রীর দাম পুনর্বিবেচনা করলে রোগীর চিকিৎসা খরচ অনেক কমে আসবে। সমস্ত চিকিৎসা সংক্রান্ত খরচ নির্ধারিত করা উচিত।

আরও পড়ুন – মোরে আরো দাও প্রাণ: লন্ডনে ভারতীয় হাই কমিশন গানে মাতালেন মমতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...