Monday, March 16, 2026

কলকাতায় ফুটবল স্কুল খুলছে ম্যাঞ্চেস্টার সিটি, টেকনো ইন্ডিয়ার সঙ্গে ঐতিহাসিক MOU স্বাক্ষরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

কলকাতায় এবার ফুটবল স্কুল খুলতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। মঙ্গলবার, লন্ডনে হল মউ স্বাক্ষর। বাংলার ক্রীড়া সংস্কৃতিকে বিশ্বের মঞ্চে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মউ সাক্ষরে টেকনোর পক্ষে হাজির ছিলেন সত‍্যম রায়চৌধুরীর ছেলে দেবদূত রায়চৌধুরী। টেকনো ইন্ডিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়ে মুখ্যমন্ত্রীর হাতে ম্যান সিটির জার্সি তুলে দেওয়া হয়। কলকাতার ফুটবলপ্রেম ও ঐতিহ্যের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যান সিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী বলেন, দ্রুত সিদ্ধান্ত, দ্রুত কাজ হয়েছে। দুটি বিশ্ববিদ্যালয় করতে গিয়ে দেখেছি এটা। বাংলায় প্রথম স্পোর্টস স্কুল হবে। ভারতীয় ফুটবলের উন্নতিতে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতায় স্থাপন করতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল।

টেকনো ইন্ডিয়ার পড়ুয়াদের ফুটবলে ট্রেনিং দেবেন ম্যান সিটির কোচরাই। আধুনিক মানের পরিকাঠামো, উন্নত মানের ট্রেনিংয়ে তরুণ ফুটবলার গড়ে তোলাই হবে এই ফুটবল স্কুলের মূল লক্ষ্য। স্কুল চালু হওয়ার সময়ই ইংল্যান্ড থেকে দক্ষ কোচেদের নিয়ে আসা হবে। ম্যাঞ্চেস্টার সিটির তরফে মুখ্যমন্ত্রীকে একটি জার্সিও উপহার দেওয়া হয়।

আরও পড়ুন- পার্কিং নিয়ে ঝামেলা! শান্তিনগরে মহিলাকে প্রকাশ্যে ইট দিয়ে মারধর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...