Friday, May 15, 2026

ভরদুপুরে বারাসতে পরপর গাড়িতে ধাক্কা, আগুন কন্টেনারে

Date:

Share post:

বুধবার দুপুরে বারাসত ১১ নম্বর রেলগেট সংলগ্ন জাতীয় সড়কে পরপর বাইকে ধাক্কা বেপরোয়া কন্টেনারের। হেলাবটতলার কাছে পৌঁছতেই দাউ দাউ আগুন ধরে যায় কন্টেনারটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। তড়িঘড়ি যান নিয়ন্ত্রণ করে পুলিশ (barasat police)। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে খবর। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাইক ও স্কুটির চালক আহত হয়েছেন বলে খবর মিলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কন্টেনার গাড়ি ট্রাফিককে তোয়াক্কা না করে বেপরোয়াভাবে চলছিল। বারাসত ডাকবাংলো মোড়ের কাছে (১১ নম্বর রেলগেট সংলগ্ন) দুটি বাইকে ধাক্কা দেয়। এরপর ১২ নম্বর জাতীয় সড়ক (NH12) ধরে ছুটতে থাকে গাড়িটি। কন্টেনারের জ্বালানির ট্যাঙ্কেও আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে কেন এত বেপরোয়া গতি ছিল গাড়িটির? ইতিমধ্যেই পুলিশ চালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। এলাকায় একাধিক পেট্রোল পাম্প রয়েছে। বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন বাসিন্দারা।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...