Wednesday, May 20, 2026

গৃহবধূর মদতেই ‘আয়কর অফিসার’ সেজে ডাকাতি! গ্রেফতার সিআইএসএফের ইন্সপেক্টর সহ ৮

Date:

Share post:

নিজেদের আয়কর অফিসার পরিচয় দিয়ে এক প্রোমোটারের বাড়িতে হানা দিয়ে ডাকাতি। চাঞ্চল্যকর এই ঘটনার মাস্টারমাইন্ড সিআইএসএফের এক ইনস্পেক্টর, এক হেড কনস্টেবল এবং তিন কনস্টেবল। লুটপাট চালিয়ে নগদ ৩ লক্ষ টাকা ও ২০ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। চিনার পার্ক এলাকার ঘটনা।

এ বিষয়ে প্রোমোটারের প্রথম স্ত্রীর কন্যা বাগুইআটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নামে। তদন্তে জানা যায়, সিআইএসএফ কর্মীরা নিজেদের আয়কর দফতরের অফিসার ও কর্মী পরিচয় দিয়ে ওই বাড়ির সদস্যদের মোবাইল ফোন ছিনতাই করে এবং এরপর বাড়ির বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। তবে ঘটনার সময়ে প্রোমোটারের দ্বিতীয় স্ত্রী আরতি সিংয়ের ঘরে লুটপাট না করে, তাকে একটি কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।

এ ঘটনায় সিআইএসএফের ইনস্পেক্টর অমিতকুমার সিং-এর নাম সামনে আসে। তিনি ফরাক্কা ব্যারেজে কর্মরত ছিলেন এবং ঘটনার রাতে তিনি লুটপাটের নেতৃত্ব দেন। পুলিশ জানতে পারে, প্রোমোটারের দ্বিতীয় স্ত্রী আরতি সিংয়ের সঙ্গে অমিতকুমার সিংয়ের যোগাযোগ ছিল এবং তাদের মধ্যে পরিকল্পনা তৈরি করা হয়েছিল। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রথম স্ত্রীর সন্তানের সম্পত্তি নিয়ে বিবাদের কারণে এই ডাকাতির পরিকল্পনা করা হয়। এখনও পর্যন্ত পুলিশ অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে এবং তাদের মধ্যে সিআইএসএফের কর্মী ছাড়া আরও দু’জনের খোঁজ চলছে।

আরও পড়ুন- জরুরি ভিত্তিতে জলাতঙ্কের টিকা সংগ্রহের অনুমতি স্বাস্থ্য দফতরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অসামাজিক কাজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই: ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট আইন কার্যকর শুরু

বিধানসভা নির্বাচনের প্রচারে যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, এবার সেই আইন...

খুন না, আত্মহত্যাই! ফের আদালতের দ্বারস্থ ত্বিষার পরিবার

ভোপালে ত্বিষা শর্মার (Twisha Sharma death) মৃত্যুতে তদন্ত যতই এগোচ্ছে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ত্বিষার পরিবারের দাবি,...

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...