Saturday, June 20, 2026

যদি ওরা বল বাড়ায় আমি ছক্কা মারব: অক্সফোর্ডের বক্তৃতার আগে বার্তা মমতার

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

কেউ যদি কাউকে ভুল বুঝিয়ে, ভুল ব্যাখ্যা করে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও প্রশ্ন করেন তাহলে এড়িয়ে না গিয়ে তার সরাসরি জবাব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অক্সফোর্ডের সভার আগে এইভাবেই নিজেকে প্রস্তুত রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে ইতিমধ্যেই উদ্দীপনা তুঙ্গে। ৪৮ ঘণ্টা বাকি থাকতেই সব আসন পূর্ণ হয়ে গিয়েছে। সভায় উপস্থিত থাকার জন্য উপচে পড়ছে আবেদন। আসন ভর্তি হয়ে যাওয়ায় এবার অনলাইনে এই মুহূর্তের সাক্ষী হতে চাইছেন অনেকে। ফলে কেলগ কলেজের তরফে দাওয়া লাইভ স্ট্রিমিং-এ হাজির থাকার চেষ্টা চালাচ্ছেন আগ্রহীরা।

সেই সভায় বক্তব্য রাখার জন্য প্রস্তুত সুবক্তা মমতা। তবে সেখানে তাঁকে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কোনও প্রশ্ন করেন, তাহলে তা এড়িয়ে যাওয়ার কোনও কথাই নেই। বরং তিনি সরাসরি তার জবাব দেবেন। বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, যদি ওরা বল বাড়ায় তাহলে আমি ছক্কা মারব।

লন্ডনে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করেছে বাম, অতিবাম ও বিজেপি। সেই সংক্রান্ত ইমেইল হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে এসেছে বলে সফরের আগেই জানিয়েছিলেন মমতা। আর জি কর কাণ্ডের সময় যেভাবে বাংলাকে বিদেশের মাটিতে ছোট করার অপচেষ্টা চালিয়েছিল অতিবাম এবং বিজেপিদের একাংশ। এবারও সেই ছক চলছে বলে অভিযোগ করে তৃণমূল।

যে কোনও জায়গাতেই নিজের স্টাইলে বক্তব্য রাখেন মমতা। তাঁর কথা সব সময়ই শ্রোতাদের মন ছুঁয়ে যায়। ভাষণের মাঝখানেই দর্শকদের সঙ্গে কথাও বলেন তিনি। তাঁর ভাষণ শুনতে উপচে পড়ে ভিড়। অক্সফোর্ডেও তাঁর ভাষণ ঘিরে ইতিমধ্যেই তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে। সব আসন পূর্ণ। তবে উদ্দেশ্যপ্রণো দিতে ভাবে তাকে প্রশ্ন করা হলে তিনি যে যোগ্য জবাব দেবেন তা একদিন আগেই জানিয়ে দিলেন মমতা।

আরও পড়ুন- মহিলাদের নিয়ে মন্তব্যে শালীনতার সব মাত্রা ছড়ালেন দিলীপ! নিন্দা সব মহলে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...