Sunday, March 15, 2026

ঠাকুরনগরে জমজমাট বারুণী মেলা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়েছে পুণ্যস্নান। জমজমাট উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের (Thakurnagar, North 24 Parganas) মতুয়া উৎসব বারুণী মেলা (Baruni Mela)। শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে এই মেলা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, “জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারুণী, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ তথা সমগ্র বিশ্বের সাধু, গোঁসাই, পাগল, দলপতি, মতুয়াভক্তবৃন্দ নির্বিশেষে সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা।”

মতুয়াদের আবেগের বারুণী মেলা এবছর ২১৪ তম বর্ষে পদার্পণ করল। বিগত প্রায় ১০ বছর ধরে মেলার অনুমতি পেয়ে আসছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। শান্তনু ঠাকুর বিরোধিতা করলে মামলা গড়ায় আদালতে। সেখানেও হার হয় বিজেপি সাংসদের। মমতাবালার নেতৃত্বেই জমজমাট বারুণী মেলা। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠে শুরু হয়। আগামী ৭ দিন উৎসবে মেতে উঠবেন মতুয়ারা। বুধবার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে বারুণী মেলায় গিয়েছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। প্রথমে তিনি ঠাকুরবাড়িতে বড়মা বীণাপানি দেবীর ঘরে দিয়ে সেখানে তাঁর মূর্তিতে মালা দেন। পরে হরিমন্দিরে গিয়ে ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে পুজো দেন। বৃহস্পতিবার সকাল থেকেই করলা নদীর পাড়ে বারুণী স্নানে কয়েকশো মতুয়াদের ভিড়। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর।অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি প্রশাসনের।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...