Friday, May 15, 2026

জগদ্দলে গুলি- বোমাবাজির ঘটনায় অর্জুনকে তলব পুলিশের, হাজিরা এড়ালেন পদ্মনেতা

Date:

Share post:

বুধবার রাতে জগদ্দলে বোমা-গুলির ঘটনায় বৃহস্পতিবার সকালে পদ্মনেতা অর্জুন সিংকে (Arjun Singh) তলব করলো জগদ্দল থানার পুলিশ (Jagaddal Police)। মেঘনা মিলের শ্রমিক সংঘর্ষের জেরে অশান্তি ছড়িয়েছে ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ১৮ নম্বর ওয়ার্ডে। গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল ঘনিষ্ঠ। এই ঘটনায় ঘাসফুল শিবিরের তরফে সরাসরি অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম (Somnath Shyam) বলেন সাধারণ মানুষের দাবি অনুযায়ী, অর্জুন সিং নিজেই গুলি চালিয়েছেন। গুলিবিদ্ধ সাদ্দাম (Saddam) নামের ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে মারধর করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে বিজেপি নেতাকে ডেকে পাঠিয়েছে পুলিশ। অভিযোগ অস্বীকার করে অর্জুন বলেন, পুলিশ ডাকলেই যেতে হবে এরকম কোনও কথা নেই।

ভাটপাড়ার গুলি কাণ্ডে এদিন সকাল দশটা নাগাদ জগদ্দল থানায় পড়া হলেও সেখানে হাজিরা দেননি অর্জুন সিং। তিনি জানান তাঁর বাড়ির সামনে বোমাবাজি হয়েছে। পাশাপাশি তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করে পুলিশ কোর্টে জমা দিক। আমার এত খারাপ অবস্থা আসেনি যে নিজের হাতে গুলি করতে হবে।” পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে দ্বিতীয়বারের জন্য বিজেপি নেতার বাড়িতে গিয়ে তলবের নোটিশ ধরানো হয়েছে।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...