Sunday, June 14, 2026

কবে মাঠে ফিরবেন রাহুল ? এল বড় আপডেট 

Date:

Share post:

জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করেছে দিল্লি ক্যাপিটালস । গত সোমবার লখনউ সুপার জায়ান্টকে ১ উইকেট হারায় অক্ষর প্যাটেলের দল। তবে এই ম্যাচে খেলেননি কে এল রাহুল। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি। গত সোমবারই কন্যা সন্তানের জন্মদেন রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। এখন প্রশ্ন কবে থেকে ফের মাঠে নামবেন রাহুল। এল বড় আপডেট।

৩০ মার্চ আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে নামছে দিল্লি। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আর সূত্রের খবর, এই ম্যাচে ফিরতে চলেছেন রাহুল। প্রথম ম্যাচে না নামলেও, ইতিমধ্যে দিল্লি শিবিরে যোগ দিয়েছেন রাহুল। যেই কথা আগেই জানিয়েছেন দলের অধিনায়ক অক্ষর প্যাটেল। গত মরশুমে রাহুল ছিলেন লখনউ সুপার জায়ান্টসে। সামলেছেন অধিনায়কত্বের গুরু দায়িত্ব। তবে গত মরশুমে শিরোনামে চলে আসে লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কা সঙ্গেও তাঁর ঝামেলা। মেগা নিলামের আগে রাহুলকে ছেড়ে দেয় লখনউ। রাহুলকে দলে নেয় দিল্লি। ১৪ কোটি টাকায় কিনেছে দিল্লি কর্তৃপক্ষ।

আরও পড়ুন-২৯ মার্চ বোর্ডের বৈঠক, দলের পাশাপাশি চূড়ান্ত হবে বোর্ডের বার্ষিক চুক্তিও 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...