Tuesday, May 19, 2026

কুলতলিতে ফের বাঘের আতঙ্ক, রাত পেরিয়ে সকালেও ফেন্সিং 

Date:

Share post:

মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘ ঢুকেছে গ্রামে, আতঙ্কে কুলতলি (Kultali)। শনিবার রাত জেগে গ্রামবাসীরা পাহারা দেওয়ার পর রবিবার সকাল থেকেও শুরু হয়েছে ফেন্সিং লাগানোর কাজ। বাঘটিকে ধরার জন্য আপাতত তিনটি খাঁচা পাতা হয়েছে বলে বনদফতর (Forest Department) সূত্রে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় বাঘের হানার খবর ছড়িয়ে পড়ে দেউলবাড়ি গ্রামে (Deulbari Village)। স্থানীয়রা বলছেন, দক্ষিণরায় নদী পেরিয়ে ধানের ক্ষেতে ঢুকে পড়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। সকলে মিলে পালা করে রাত জেগে পাহারা দিয়েছেন। এক মৎস্যজীবী প্রথমে বাঘটিকে দেখতে পায়। তিনি গ্রামবাসীদের বিষয়টি জানান। এরপর সেখানে পৌঁছে যায় পুলিশ ও বনদফতরের আধিকারিকরা। এলাকায় বাঘের ছাপও মিলেছে। নজরদারি চালানো হচ্ছে। সকাল পর্যন্ত ডোরাকাটার দেখা মেলেনি।

 

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...